Nainital VS Bhimtal : নৈনিতাল না ভীমতাল—কুমায়ুন ভ্রমণে রাত্রিযাপনের জন্য কোন পাহাড়ি শহর সেরা?

অফবিট ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের (Kumaon Himalaya) কোলে অবস্থিত নৈনিতাল (Nainital) ও ভীমতাল (Bhimtal)—দুটি শৈলশহরই হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কিন্তু দু’জায়গার পরিবেশ ও ভ্রমণ অভিজ্ঞতা একেবারেই আলাদা। নৈনিতাল (Nainital) বহুদিন ধরেই পর্যটকদের কাছে জনপ্রিয়। পাহাড়ে ঘেরা নৈনি লেকের চারপাশে সাজানো রাস্তা, সারি সারি হোটেল, দোকান, ক্যাফে এবং পর্যটকদের ভিড়ে শহরটি প্রায় সারাবছরই প্রাণবন্ত। লেকের জলে নৌকাভ্রমণ, প্যাডেল বোট কিংবা সন্ধ্যায় লেকপাড়ে হাঁটার অভিজ্ঞতা বিশেষ আকর্ষণ। এখানেই রয়েছে নৈনি দেবীর মন্দির, পাশাপাশি গুরুদ্বার, মসজিদ ও গির্জা—যা শহরের সম্প্রীতির চিত্র তুলে ধরে। রোপওয়ে চেপে পাহাড়ের উপর থেকে পুরো লেক শহরকে দেখা যায় পাখির চোখে। এছাড়াও টিফিন টপ, ইকো কেভ গার্ডেন ও জি বি পন্ত চিড়িয়াখানা পর্যটকদের টানে।

আরও পড়ুন : Madhyamik 2026: মাধ্যমিকে নজরদারি বাড়াল পর্ষদ! কী করলে বাতিল হতে পারে পরীক্ষা?

অন্যদিকে, নৈনিতাল (Nainital) থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরের ভীমতাল তুলনায় অনেক শান্ত ও নিরিবিলি। এখানকার প্রধান আকর্ষণ বিশাল ভীমতাল (Bhimtal) লেক, যার পরিবেশ এখনও অনেকটাই স্বচ্ছ ও ভিড়মুক্ত। বড় বড় রিসর্ট ও হোমস্টের আশেপাশে গাছপালা ও বাগান মিলিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো যায় আরাম করে। লেকের ধারে বসে খাবার উপভোগ করা কিংবা স্থানীয় রেস্তরাঁয় কুমায়ুনি খাবারের স্বাদ নেওয়া আলাদা আনন্দ দেয়। কাছেই রয়েছে নওকুচিয়াতাল, কমল তাল, বাটারফ্লাই রিসার্চ সেন্টার ও নানা দর্শনীয় স্থান, যা ধীরস্থিরভাবে ঘোরার সুযোগ দেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দু’টি জায়গার আবহাওয়া প্রায় একই হলেও জীবনযাপনের গতি আলাদা। নৈনিতাল ব্যস্ত, প্রাণচঞ্চল ও বেশি বাণিজ্যিক; ভীমতাল শান্ত, নির্জনতা পছন্দ করা ভ্রমণকারীদের জন্য উপযুক্ত।অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য দুই শহরেই রয়েছে বোটিং, জিপ লাইনিং, ট্রেকিং ও অন্যান্য রোমাঞ্চকর কার্যকলাপের সুযোগ। তাই আপনি যদি ভিড় ও জমজমাট পরিবেশ চান, নৈনিতাল (Nainital) উপযুক্ত; আর যদি চান শান্ত, প্রকৃতিনির্ভর অবকাশ, তবে ভীমতাল (Bhimtal) হতে পারে আদর্শ রাত্রিযাপনের ঠিকানা।