নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিনের টানাপোড়েন ও কূটনৈতিক চাপানউতোরের পর অবশেষে ভারত–আমেরিকার (India-US Trade Deal) মধ্যে বাণিজ্য চুক্তির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যদিও এখনও পর্যন্ত এই চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি প্রকাশ্যে আসেনি, তবু চুক্তি ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে কৃষি ও ডেয়ারি খাতে আমেরিকাকে ছাড় দেওয়া হয়েছে এমন অভিযোগ ঘিরে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।
এই অভিযোগ সামনে আসতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দেশের কৃষকরা। তাঁদের দাবি, এই চুক্তির মাধ্যমে ভারতের কৃষি ও ডেয়ারি ক্ষেত্রকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। কৃষকদের আশঙ্কা, বিদেশি সংস্থাগুলিকে বাজারে ঢোকার সুযোগ দিলে দেশীয় কৃষক ও দুগ্ধ উৎপাদকরা বড়সড় ক্ষতির মুখে পড়বেন। বহু কৃষক সংগঠনের বক্তব্য, এতদিন যে কৃষি ব্যবস্থা দেশীয় স্বার্থ রক্ষা করে চলছিল, এই চুক্তি সেই ভিতকেই নড়বড়ে করে দেবে।
কৃষক নেতাদের অভিযোগ, মোদি সরকার দেশের কৃষকদের (Indis US Trade Deal) স্বার্থকে উপেক্ষা করে আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করেছে। তাঁদের ভাষায়, এটি কৃষক সমাজের সঙ্গে এক ‘ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা’। ট্রাম্প (Donald Trump) প্রশাসনের সঙ্গে সম্পর্ক মজবুত করার নামে দেশের কোটি কোটি কৃষকের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলা হয়েছে বলেই দাবি আন্দোলনরত কৃষকদের।
এই পরিস্থিতিতে চুক্তির (India-US Trade Deal) পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ ও সরকারের স্পষ্ট ব্যাখ্যার দাবি জোরালো হচ্ছে। কৃষক মহলের একাংশ স্পষ্ট জানিয়েছে, যদি তাদের আশঙ্কার যথাযথ জবাব না মেলে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে তারা পিছপা হবে না।নিউজ পোল
বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
