North Korea: কোরিয়ান ড্রামা দেখার ‘শাস্তি’ মৃত্যুদণ্ড! কিমের দেশে ৩ কিশোরীকে প্রকাশ্যে ফাঁসি

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: কিম জং উনের (Kim Jong UN) শাসিত উত্তর কোরিয়ায় (North Korea) আইন-কানুনের নামে কার্যত দমননীতি চলছে এমনই ভয়াবহ ছবি উঠে এসেছে সাম্প্রতিক একাধিক মানবাধিকার প্রতিবেদনে। জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর গান শোনার অভিযোগে ১৬ থেকে ১৭ বছর বয়সি তিন স্কুলছাত্রীকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তারা বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়েছিল।

কোরিয়ান ড্রামা ও কে-পপের প্রতি নতুন প্রজন্মের টান বিশ্বজুড়ে পরিচিত। সেই প্রবণতার রেশ ভারতেও দেখা গিয়েছে—গাজিয়াবাদে কোরিয়া (North Korea) যাওয়ার আকাঙ্ক্ষা থেকে তিন বোনের একসঙ্গে আত্মহত্যার ঘটনা অভিভাবকদের উদ্বেগ আরও বাড়িয়েছে। উত্তরপ্রদেশ থেকে উত্তর কোরিয়ার (North Korea) দূরত্ব হাজার হাজার কিলোমিটার হলেও, সেখানে স্কুলপড়ুয়াদের পরিণতি আরও নির্মম। বিদেশি গান বা নাটক দেখার ‘অপরাধে’ সেখানে প্রকাশ্য রাস্তায় ফাঁসি দেওয়া হচ্ছে, যাতে বাকিরা ‘শিক্ষা’ পায়।

আরও পড়ুন: Indian Coast Guard operation:মুম্বই উপকূলে আন্তর্জাতিক তেল পাচার চক্রে বড় আঘাত, তিনটি জাহাজ আটক ভারতীয় কোস্ট গার্ডের!

সম্প্রতি এক প্রতিবেদনে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ২৫ জনেরও বেশি মানুষের সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। তাঁদের বর্ণনায় উঠে এসেছে শিউরে ওঠার মতো অভিজ্ঞতা। জানা যাচ্ছে, দেশটিতে নাগরিকদের চুলের স্টাইল থেকে শুরু করে কী শোনা বা দেখা যাবে সবই নির্ধারণ করে দেয় রাষ্ট্র। দক্ষিণ কোরিয়া, আমেরিকা বা ইউরোপীয় সংস্কৃতির কোনও জায়গা নেই পিয়ংইয়ংয়ে। তবু চোরাপথে পেন ড্রাইভে ঢুকে পড়ছে দক্ষিণ কোরিয়ার সিরিজ, ‘স্কুইড গেম’ বা বিটিএস-এর গান বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়।

পালিয়ে আসা নাগরিকদের (Kim Jong UN) দাবি, চিন সীমান্তঘেঁষা ইয়াংগ্যাং ও শিনুইজু এলাকায় স্কুলছাত্রীদেরও প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। বাড়িতে হঠাৎ তল্লাশি চালিয়ে দক্ষিণ কোরিয়ার নাটকের সিডি বা গানের ক্যাসেট মিললেই শাস্তি অবধারিত। বিচার বা মানবাধিকারের কোনও প্রশ্ন নেই। মোটা অঙ্কের ঘুষ দিলে তবেই প্রাণরক্ষা সম্ভব তাও পাঠানো হয় তথাকথিত ‘রি-এডুকেশন ক্যাম্পে’, যেখানে শিশুদের কিমের বন্দনাগানে অভ্যস্ত করা হয়। অ্যামনেস্টির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর সারাহ ব্রুকসের কথায়, এই সাক্ষ্যগুলি প্রমাণ করে উত্তর কোরিয়ায় নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকা প্রায় অসম্ভব সেখানে কোরিয়ান ড্রামা দেখার শাস্তি পর্যন্ত ফাঁসি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole