নিউজপোল ব্যুরো: সাম্প্রতিক সময়ের সবথেকে চর্চিত সিরিয়াল (Serial) লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangapadhyay) ‘চিরসখা’ (Chirosakha)। স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন স্বতন্ত্র চরিত্রে সুদীপ মুখোপাধ্যায় ও কমলিনীর চরিত্রে অপরাজিতা ঘোষ দাস। দু’জনের জুটি সাড়া ফেলে দিয়েছে সারা বাংলায়। তবে এবার নতুন কাকু আর কমলিনীর মাঝেই এসে পড়েছে যাজ্ঞসেনী। কে এই নতুন চরিত্র?
প্রথম দৃশ্যেই লেখিকা লীনা স্পষ্ট করে দিয়েছেন যাজ্ঞসেনী রীতিমতো হাবুডুবু খাচ্ছে স্বতন্ত্রর প্রেমে। কেন এই অকারণ পরকীয়ার এন্ট্রি? যা দেখে বেজায় চটেছে দর্শকরা।
কয়েক সপ্তাহ ধরেই ‘চিরসখা’ টিআরপি তালিকায় নীচে রয়েছে। তাই কি লীনার এই পরকীয়ার নতুন স্ট্রাটেজি?
অথচ বিয়ের আগে কমলিনী-স্বতন্ত্র তাঁদের ভালবাসাতে কখনও পরকীয়াকে স্থান দেয়নি। পরকীয়া অপবাদ ঘোঁচাতেই বিয়ে করে নেয় তারা।
কিন্তু ইদানিং চিরসখা-য় দেখানো হচ্ছিল যে যতবার কমলিনীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে স্বতন্ত্র, ততবারই সে কোনো না কোনো অজুহাতে দূর করে দেয় স্বামীকে। যা নিয়ে মনে খারাপ লাগা তৈরি হয় স্বতন্ত্রর। কমলিনীকে সে বলে, যতদিন না সে নিজে থেকে ডাকছে, সে কমলিনীর ধারেকাছেও যাবে না।
এরইমাঝে স্বতন্ত্রর কলেজে যোগ দেয়এক নতুন অধ্যাপিকা, নাম যাজ্ঞসেনী। যে স্বতন্ত্রকে জানায়, বহুদিন ধরেই একনিষ্ঠ ভক্ত সে প্রফেসরের। এমনকী, স্বতন্ত্রর বাড়ি যাওয়ারও আবদার করে বসে যাজ্ঞসেনী। স্বতন্ত্র ক্লাস করাতে যাওয়ার কথা বলে, যাজ্ঞসেনীর আবদার প্রফেসর হয়েও সে স্টুডেন্টদের সঙ্গে স্বতন্ত্রর ক্লাস করবে।
যাজ্ঞসেনী সুন্দরী কিন্তু যেন ভীষণ গায়েপড়া। অন্তত তাই বলছে বাড়ির মা-মাসিরা। তারা একদমই দেখতে চাইছেন না এই অহেতুক পরকীয়া। কমলিনী আর স্বতন্ত্রর মাঝে যাজ্ঞসেনীকে ঢুকিয়ে দিচ্ছেন লীনা। টিআরপি লিস্টে ওপরের দিকে উঠতেই লীনা আনলেন আবার পরকীয়া।
