Weather Update : নিম্নচাপ শক্তি বাড়ালেও প্রভাব নেই রাজ্যে, উইকেন্ডে ৩১ ডিগ্রির পথে কলকাতা! ফিকে হচ্ছে শীতের আমেজ

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: আবহাওয়া দফতরের (IMD Forecast) সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে (Weather Update)। বর্তমানে এই নিম্নচাপটি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। হাওয়া অফিসের তথ্য বলছে, আগামী দিনে এটি আরও শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তী সময়ে এই সিস্টেমটি পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করতে পারে। তবে স্বস্তির খবর, এই নিম্নচাপের কোনও সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ার সম্ভাবনা নেই (Weather Update)। এরই সঙ্গে দক্ষিণবঙ্গে শীতের আমেজ ক্রমশ ফিকে হয়ে আসছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ২০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন ও সর্বোচ্চ—দুই তাপমাত্রাই ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত রয়েছে। জেলায় জেলায় প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উইকেন্ডে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে (Weather Update)।

আরও পড়ুন : Yuva Shathi : যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদনে সময়সীমা বেঁধে দিল রাজ্য, জানুন নতুন নিয়ম

কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—দক্ষিণবঙ্গের এই সব জেলাতেই আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (Weather Update)। কোথাও ঝড়-বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে সূর্য ওঠার পর দ্রুতই তা কেটে যাবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দীর্ঘ ৭৯ দিন পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নেমেছিল। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়বে। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে এক ধাক্কায় প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের প্রভাব বজায় রয়েছে (North Bengal Weather Update)। উত্তুরে হাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও চোখে পড়ছে। আগামী দু’ থেকে তিন দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। যদিও বেলা গড়ালে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং আবহাওয়া স্বাভাবিক থাকবে (Weather Update)।