নিজস্ব প্রতিনিধি, শান্তিনিকেতন: আজ অর্থাৎ শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হল বিশ্বভারতীতে (Visva Bharati)। ভাষা শহিদদের স্মরণে দিনটির কর্মসূচির সূচনা হয় আবেগঘন পরিবেশে সমবেত কণ্ঠে গেয়ে ওঠা হয়, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”।
আরও পড়ুন: Yuva Shathi : যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদনে সময়সীমা বেঁধে দিল রাজ্য, জানুন নতুন নিয়ম
সকালে আন্তর্জাতিক গেস্ট হাউস প্রাঙ্গণ থেকে এই গানের তালে তালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্বভারতী চত্বর পরিক্রমা করে এসে পৌঁছায় বাংলাদেশ ভবনে। সেখানে অস্থায়ী শহীদ বেদী নির্মাণ করা হয় এবং ভাষা (International Mother Language Day) আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য, বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও অর্থবহ ও প্রাণবন্ত হয়ে ওঠে।
গান, শোভাযাত্রা ও শ্রদ্ধার্ঘ্যের মধ্য দিয়ে বিশ্বভারতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (International Mother Language Day) অনুষ্ঠান ভাষা আন্দোলনের চেতনা ও মাতৃভাষার মর্যাদা রক্ষার বার্তা বহন করে দিনভর আবেগ ও ঐক্যের আবহ তৈরি করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
