আন্তর্জাতিক ডেস্ক: আবারও আকাশপথে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার La Paz-এর কাছে এল আল্টো শহরের একটি ব্যস্ত সড়কে ভেঙে পড়ল বলিভিয়ার (Bolivia) বিমান বাহিনীর একটি হারকিউলিস পরিবহন বিমান। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই মর্মান্তিক ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন। দুর্ঘটনার সময় রাস্তায় প্রচুর যানবাহন চলাচল করছিল, ফলে একাধিক গাড়ির উপর বিমানটি (Plane Crash) আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ওই সামরিক বিমানে বিপুল পরিমাণ নতুন ছাপানো নোট বহন করা হচ্ছিল। বলিভিয়ার (Bolivia) প্রতিরক্ষা মন্ত্রকের দাবি অনুযায়ী, এক শহর থেকে অন্য শহরে টাকা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই উড়ানটি ছিল। কিন্তু মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর উপকণ্ঠের ব্যস্ত রাস্তায় সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর বিমানের ধ্বংসস্তূপ রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে এবং আশপাশের বাড়িঘর ও যানবাহনেরও ব্যাপক ক্ষতি হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার (Bolivia) উপর ছড়িয়ে থাকা বিমানের অংশ ও চারদিকে আগুন নেভানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। একই সঙ্গে দেখা যায়, বিমানে থাকা টাকার নোট রাস্তায় ছড়িয়ে পড়ায় সেগুলি কুড়োতে ভিড় জমায় স্থানীয় মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে জলকামান ব্যবহার করতে হয়।
এখনও পর্যন্ত বিমানে ঠিক কত টাকা বা কতজন আরোহী ছিলেন, তা স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
