SIR Final List : ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম! প্রকাশিত SIR চূড়ান্ত তালিকা, বাড়ি বসেই দেখে নিন আপনার নাম আছে কি না

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের এসআইআর (SIR Final List) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় মোট প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন বিডিও অফিস থেকে তালিকা বিতরণ শুরু হয়েছে এবং বিএলও কর্মীরা সংশ্লিষ্ট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার তথ্য পৌঁছে দিচ্ছেন (SIR Final List)। তবে ভোটারদের আর লাইনে দাঁড়িয়ে তালিকা দেখার প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে খুব সহজে যাচাই করে নেওয়া যাবে চূড়ান্ত ভোটার তালিকায় নিজের এবং পরিবারের সদস্যদের নাম রয়েছে কি না (West Bengal Voter List 2026)।

আরও পড়ুন : Weather Update : আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা! উত্তরবঙ্গে ভিজবে পাহাড়, দক্ষিণে বাড়বে গরম

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে চূড়ান্ত ভোটার তালিকা অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতিতেই দেখা যাবে। যারা সরাসরি তালিকা দেখতে চান, তারা নির্দিষ্ট সরকারি দফতর যেমন এসডিও অফিস, ডিইও অফিস, বিডিও অফিস কিংবা পঞ্চায়েত ভবনে গিয়ে ভোটার তালিকা পরীক্ষা করতে পারবেন (SIR Final List)। অন্যদিকে অনলাইনে নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই নিজের নাম খুঁজে দেখা সম্ভব ।অনলাইনে নাম খোঁজার জন্য ভোটার কার্ডের এপিক নম্বর (EPIC Number) ব্যবহার করা সবচেয়ে সহজ উপায়। নির্দিষ্ট ওয়েবসাইটে এপিক নম্বর (EPIC Number) লিখে সার্চ করলেই ভোটারের সমস্ত তথ্য দেখা যাবে। যদি কারও কাছে এপিক নম্বর না থাকে, তাহলে ভোটার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ব্যবহার করেও নাম খোঁজা যাবে। এছাড়াও বাবা বা মায়ের নাম দিয়েও সার্চ করার সুযোগ রাখা হয়েছে। অনেকে চাইলে সম্পূর্ণ ইলেক্টোরাল রোল (Electoral Roll) ডাউনলোড করে নিজের পোলিং বুথ অনুযায়ী তালিকা দেখে নিতে পারেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

আজ দুপুর ২টা থেকে অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকা দেখার সুবিধা চালু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ফলে ভোটাররা নির্দিষ্ট সময়ের পরেই ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করতে পারবেন (SIR Final List)। এই তালিকায় বৈধ ভোটারদের পাশাপাশি এমন কিছু ভোটারের নামও রাখা হয়েছে যাদের তথ্য যাচাইয়ের জন্য শুনানিতে ডাকা হয়েছিল। সেইসব ভোটারের নামের পাশে “Adjudication” লেখা থাকবে। অন্যদিকে যাদের নাম বাদ পড়েছে, তাদের নামের উপরে “Deleted” উল্লেখ করা থাকবে। যেসব ভোটারের নাম বাদ পড়েছে, পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায় নাম না উঠলে তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন না।