নিউজ পোল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে বিমানের জানালার ধারে তোলা ছবি, কখনও আবার মুম্বইয়ের রোদঝলমলে রাস্তায় হালকা হাসি— ছুটির আমেজেই ধরা দিচ্ছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। তবু জল্পনা থামছে কই! ঘনিষ্ঠ মহলের ইঙ্গিত, বিশ্রামের ফাঁকেই নাকি চলছে বৈঠক আর চিত্রনাট্য শোনা। তবে কি ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার বৃহত্তর পরিসরে নিজেকে মেলে ধরার পালা? আর দোলের রঙে যখন মাতবে শহর, তখন কি সত্যিই স্ত্রী তৃণা সাহা-কে ছাড়াই মুম্বইয়ের আকাশের নীচে নতুন অধ্যায়ের সূচনা করবেন তিনি?
আরও পড়ুন:History of Germany: লিপিরও আগে লেখার ইঙ্গিত! ৪০ হাজার বছরের প্রাচীন নিদর্শনে চমক গবেষকদের
সদ্য শেষ হয়েছে ধারাবাহিক। এই মুহূর্তে ছুটির মেজাজে অভিনেতা নীল ভট্টাচার্য। যদিও ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, অভিনেতা (Neel Bhattacharya) নাকি মুম্বই গিয়েছেন নতুন কাজের জন্য। বাংলা ধারাবাহিক শেষ করেই কি তবে হিন্দি কাজের প্রস্তুতি শুরু করলেন তিনি? আর দু’দিন পরেই দোল, এই সময়টাও কি স্ত্রী তৃণা সাহার থেকে দূরে মুম্বইয়ে কাটাবেন নায়ক? হিন্দিতে কাজ করার প্রসঙ্গ কিছুটা এড়িয়েই গেলেন নীল। তবে স্বীকার করলেন ধারাবাহিকের শেষে মুম্বইয়ে কাজের জন্যই মূলত যাওয়া তাঁর। কিন্তু সেই সঙ্গে ঘোরাও হয়ে যায়। অভিনেতা বলেন, “আমাদের পেশায় জনসংযোগ খুবই গুরুত্বপূরণ বিষয়। মুম্বইয়ে এলে যোগাযোগ তৈরি হয়। নতুন ধরনের কাজের আলোচনাও হয়। যেমন আমি এখন পুণেতে আছি। এখান থেকে চলে যাব তাইল্যান্ড।”
কোনও বিশেষ কারণে তাইল্যান্ড যাচ্ছেন অভিনেতা? (Neel Bhattacharya) সঙ্গে কি তৃণাও যাবেন? অভিনেতা যোগ করলেন, “দোল উদ্যাপন করতে তাইল্যান্ড যাচ্ছি। সোলো ট্রিপ। তৃণা যাচ্ছে না সঙ্গে। ওর তো এখানে ধারাবাহিকের শুটিং চলছে। খুবই চাপ। দোলের সময়ে তাইল্যান্ডে বড় করে ‘ফুল মুন’ উদ্যাপন করা হয়। সেই জন্য যাচ্ছি। হ্যাঁ, এই বিশেষ দিনগুলোয় কাছের মানুষের থেকে দূরে থাকলে খারাপই লাগে। কিন্তু কিছু করার নেই।” উল্লেখ্য, টলিপাড়ার অন্দরে নীল (Neel Bhattacharya) এবং তৃণার সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই। তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে বহু আলোচনা হয়েছে। যদিও বার বারই সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন যুগলে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
