নিউজ পোল ব্যুরো: অশান্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতির মাঝেই দুবাইয়ে (Dubai Crisis) আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ছেলে ইউভানের (Yuvan) স্কুলে ছুটি পড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাতে সম্প্রতি দুবাই সফরে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেখানে পৌঁছনোর পর থেকেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। ফলে এখন কার্যত হোটেলের মধ্যেই নিরাপদে থাকতে বাধ্য হচ্ছেন শুভশ্রী (Subhashree Ganguly) ও তার ছেলে ইউভান। অভিনেত্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty Statement) জানিয়েছেন, শনিবারই শুভশ্রী (Subhashree Ganguly) ও ইউভান দুবাই পৌঁছেছেন। কিন্তু পরদিন থেকেই নিরাপত্তা পরিস্থিতি খারাপ হতে শুরু করে। একটি নির্দিষ্ট জায়গায় তারা আপাতত আটকে রয়েছেন এবং বাইরে বেরোনোর উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানা গেছে। সরকারের তরফে সতর্কতা জারি হওয়ায় হোটেলের বাইরে যেতে পারছেন না অভিনেত্রী।
রাজ জানিয়েছেন, তারা দুবাইয়ের পাম জুমেইরার (Palm Jumeirah Incident) একটি হোটেলে উঠেছেন। সেই হোটেলের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে খবর। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে পরিবারের। বিশেষ করে ছোট ছেলে ইউভান সঙ্গে থাকায় চিন্তা আরও বেশি হচ্ছে বলে জানিয়েছেন রাজ। তবে স্থানীয় বন্ধু ও পরিচিতদের সহযোগিতায় আপাতত নিরাপদেই রয়েছেন শুভশ্রী ও ইউভান। এদিকে কলকাতায় থেকে মেয়ে ইয়ালিনির দেখাশোনা করছেন রাজ চক্রবর্তী। স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন তিনি। এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে বিশেষ কোনও সাহায্য চাওয়া হয়নি, তবে দ্রুত নিরাপদে দেশে ফেরার আশায় রয়েছেন পরিবার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্যভাবে, শনিবার মধ্যপ্রাচ্যের উত্তেজনা (Middle East Tension) নতুন করে বেড়ে যায়। জানা গিয়েছে, ইরান (Iran Attack News) সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াধ এবং কাতারের দোহা শহরে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে বহু ভারতীয় পর্যটক ও ক্রীড়াবিদ আটকে পড়েছেন। তাদের মধ্যেই রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), অভিনেত্রী সোনাল চৌহান এবং ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও। এছাড়াও ভারতের বাস্কেটবল দল-সহ বহু সাধারণ মানুষ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে পরিবার ও প্রশাসন। সবাই আশা করছেন খুব দ্রুতই নিরাপদে দেশে ফিরতে পারবেন শুভশ্রী (Subhashree Ganguly) ও ইউভান।
