Vijay Crishna| প্রয়াত দেবদাসের বাবা, ৮১ বছরে চলে গেলেন বিজয় কৃষ্ণ

বিনোদন

নিউজপোল ব্যুরো: ভুবন চৌধুরী, একটি মাত্র চরিত্র দিয়ে তিনি সব ভারতীয়দের মনে জায়গা করে নিয়েছেন। তিনি দেবদাস মুখার্জির রাগী বাবা হয়েই বিখ্যাত। সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ ছবিতে দেবদাস (Devdas) শাহরুখ খানের (Sharukh Khan) বাবা (father) ভুবন চৌধুরীর চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছেন তাঁকে মনে পড়ে? সেই বর্ষীয়ান অভিনেতার নাম বিজয় কৃষ্ণ (Vijay Crishna)। ৮১ বছর বয়সে প্রয়াত হলেন এই অভিনেতা।

রূপোলি পর্দার ভিলেন হিসেবেই দেবদাসের বাবা রয়ে গিয়েছেন। কারণ তিনিই প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন দেবদাস ও পার্বতীর বিয়েতে। তাঁর জন্যই ব্যর্থ প্রেমিক দেবদাসকে নেশার বশবর্তী হয়ে অকালেই ঝরে যেতে হয়। আদতে যদিও বিজয় কৃষ্ণ মানুষ হিসেবে ছিলেন খুব গুণী অভিনেতা।

দক্ষিণ ভারতীয় ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বনশালীর দেবদাস ছবিতে শাহরুখ খানের বাবার চরিত্রে অভিনয় করে নজর কাড়েন বিজয়। এরপর গুজারিশ-সহ একাধিক ছবিতে অভিনয় করেন। এছাড়াও পিকে, ফ্যান্টম, গান্ধীর মতো ছবিতেও কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি পেশাগত জগতে তিনি ছিলেন পরিবেশবিদ।পর্দায় অভিনয়ের পাশাপাশি মঞ্চেও সমান তালে কাজ করেছেন তিনি। ১৯৯৫ সালে গোদরেজ ইন্ডাস্ট্রিজ়ের বোর্ডে একজন কর্মকর্তা হিসাবে যোগ দেন। তাঁর স্ত্রী স্মিতা কৃষ্ণ এক জন সুপরিচিত ব্যবসায়ী।