নিউজ পোল ব্যুরো: রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্প (Yuvasathi Scheme) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা আন্দোলনের মঞ্চ থেকেই তিনি জানিয়ে দেন, ঘোষিত সময়ের আগেই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। শনিবার, ৭ মার্চ থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে বলে ঘোষণা করেন তিনি।
রাজ্য বাজেটে বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের (Yuvasathi Scheme) কথা ঘোষণা করা হয়েছিল (West Bengal Government)। সেই অনুযায়ী, রাজ্যের যোগ্য বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সরকারের তরফে জানানো হয়েছিল, এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সুবিধা কার্যকর হবে (Yuvasathi Scheme)। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই ঘোষণায় স্বাভাবিকভাবেই স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে বহু বেকার যুবক-যুবতীর মধ্যে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের কাছে এই প্রকল্প বড় সহায়ক হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে ‘যুবসাথী’ প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদন করার জন্য বেশ কিছু নির্দিষ্ট শর্তও বেঁধে দিয়েছে রাজ্য সরকার। আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও যারা ইতিমধ্যে রাজ্য সরকারের অন্য কোনও আর্থিক সহায়তা বা জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না বলে জানানো হয়েছে। অর্থাৎ, প্রকৃত বেকারদেরই এই প্রকল্পের মাধ্যমে সাহায্য করার লক্ষ্য নিয়েছে সরকার (West Bengal Government)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর পর্যন্ত আবেদনকারীরা প্রতি মাসে এই ভাতা পাবেন (Unemployment Allowance)। এই সময়ের মধ্যে যদি কোনও ব্যক্তি চাকরি না পান, তবে তার পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘোষণা রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে (Mamata Banerjee)। তবে সরকারের দাবি, বেকারদের পাশে দাঁড়ানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
