নিউজ পোল ব্যুরো: রাতের মধ্যরাতে চোখ খুলেই মনে হচ্ছে একগ্লাস দুধ, এক বাটি আইসক্রিম বা এক প্যাকেট চিপস না খেলে ঘুম আসবে না? কিন্তু সত্যি কথা হলো, আপনার পেট নয় এটা মস্তিষ্কের খিদে। বিশেষজ্ঞরা এটিকে এক ধরনের ইটিং ডিসঅর্ডার হিসেবে দেখছেন, যা প্রায়ই ডিপ্রেশন বা উদ্বেগের (Hunger Tips) কারণে হয়।
আরও পড়ুন: Indian Ocean : সমুদ্রের জলে বড় রদবদল! দক্ষিণ ভারত মহাসাগরের লবণাক্ততা কমায় আবহাওয়ায় প্রভাবের আশঙ্কা
কেন রাতের খাবারের প্রতি কার্বোহাইড্রেটের আকর্ষণ বাড়ে?
গবেষণায় দেখা গেছে, রাতের খাবারের (Hunger Tips) জন্য যারা ওঠেন, তারা সাধারণত প্রোটিন বা সবজির দিকে নয়, বরং চিনি বা কার্বোহাইড্রেট যুক্ত খাবারের দিকে ঝুঁকেন। এর পিছনে বিজ্ঞান রয়েছে শরীরে থাকা ‘ফিল গুড’ হরমোন সেরোটোনিন। চিনি বা কার্বোহাইড্রেট খেলে এই হরমোনের নিঃসরণ বাড়ে, যা সাময়িকভাবে মনকে শান্ত করে এবং ঘুম পেতে সাহায্য করে। সহজভাবে বলতে গেলে, শরীর খাবারের মাধ্যমে নিজেকে স্ব-ঔষধি করার চেষ্টা করছে। কিন্তু এই স্বস্তি দীর্ঘমেয়াদে বিপদের কারণ হতে পারে।
রাতের খাবারের প্রভাব শরীরের ওপর
শরীরের প্রতিটি অঙ্গের নির্দিষ্ট বিশ্রামের সময় থাকে। লিভার ও প্যানক্রিয়াস রাতে বিশ্রামের প্রস্তুতি নেয়।
হার্ভার্ডের এক গবেষণা অনুযায়ী, রাতের খাবারের কারণে রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, প্যানক্রিয়াসকে অতিরিক্ত কাজ করতে হয়। ফলস্বরূপ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
অতিরিক্ত রাতের খাবার লিভারে চর্বি জমায়, যার কারণে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
এছাড়া, ঘুমের জন্য গুরুত্বপূর্ণ হরমোন মেলাটোনিন। যাদের শরীরে মেলাটোনিনের অভাব, তারা রাতে বেশি জাগেন এবং ঘেরলিন (খিদের হরমোন) সক্রিয় হয়ে ওঠে।
কী করবেন? কীভাবে পাবেন মুক্তি (Hunger Tips)
1. প্রোটিন-সমৃদ্ধ ডিনার: ডিনারে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার থাকলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে এবং হরমোনের ভারসাম্য বজায় থাকে।
2. স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ: মোবাইল বা ল্যাপটপের নীল আলো মেলাটোনিন কমিয়ে দেয়। ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে গ্যাজেট বন্ধ করুন।
3. জল পান করুন: অনেক সময় শরীর জলতেষ্টা খিদে হিসেবে বোঝে। মাঝরাতে খিদে লাগলে আগে এক গ্লাস জল পান করুন। ১৫ মিনিট পর খিদে অনেক সময় কমে যায়।
রাতের খিদে শুধু আপনার পেটের নয় এটা মস্তিষ্কের চাহিদা। সঠিক ডিনার, হেলদি অভ্যাস এবং ঘুমের নিয়ম মেনে চললে রাতের খিদের এই ‘ধোঁয়া ধোঁয়া জাল’ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
