নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। তারই মাঝে মার্চের তৃতীয় সপ্তাহের শুরুতে খানিকটা স্বস্তি মিলল ক্রেতাদের। রবিবার সকালে ফের কিছুটা কমল হলুদ ধাতুর দাম (Gold Price Today )। ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্ত ক্রেতারা। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সোনার গহনা কেনার পরিকল্পনা করছিলেন, তাদের কাছে এই মুহূর্তটি বেশ সুবিধাজনক বলে মনে করা হচ্ছে (Gold Price Today )। সাধারণত সোনার দাম প্রতিদিনই আন্তর্জাতিক বাজার, ডলার বিনিময় হার এবং ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে ওঠানামা করে (Gold Price Today )। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের অস্থিরতা দেখা যায় (Gold Price)। তবে তার মধ্যেই এদিন কিছুটা পতন দেখা গিয়েছে সোনার দামে (Gold Rate)। যদিও এখনও সোনার দাম এক লক্ষ টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে, তবুও সাম্প্রতিক এই পতন ক্রেতাদের কাছে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। বর্তমানে অনেক মধ্যবিত্ত পরিবারই সোনাকে শুধু গয়না হিসেবে নয়, বরং নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখেন। তাই সোনার দাম সামান্য কমলেই বাজারে কেনাকাটার আগ্রহ বাড়ে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে আবারও সোনার দাম বাড়তে পারে বলে অনেকেই এখনই গয়না বা সোনার বাট কেনার পরিকল্পনা করছেন (Gold Price Today )।
আরও পড়ুন : Bratya Basu : রাজ্যে শীঘ্রই ১৫ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
রবিবারের বাজারদর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক সোনার (22K Gold Price) ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৫,০৭০ টাকা, যা আগের দিনের তুলনায় ৫০ টাকা কম। একইভাবে ২২ ক্যারেট ১০ গ্রামের সোনার দাম হয়েছে ১,৫০,৭০০ টাকা, যা কমেছে ৫০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট পাকা সোনার (24K Gold Price) ১ গ্রামের দাম রয়েছে ১৫,৮৫৫ টাকা, যা ৫০ টাকা কমেছে। ২৪ ক্যারেট ১০ গ্রামের সোনার দাম দাঁড়িয়েছে ১,৫৮,৫৫০ টাকা, অর্থাৎ কমেছে ৫০০ টাকা। এছাড়াও সোনার বাটের ক্ষেত্রেও দাম কিছুটা কমেছে। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার বাটের (Gold Bar Price) দাম রয়েছে ১৫,৭৮০ টাকা, যা ৪৫ টাকা কমেছে। ১০ গ্রাম সোনার বাটের দাম হয়েছে ১,৫৭,৮০০ টাকা, যা আগের দিনের তুলনায় ৪৫০ টাকা কম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
সোনার পাশাপাশি রুপোর বাজারদরেও নজর রাখছেন ক্রেতারা (Silver Price Today)। আজ ১০০ গ্রাম খুচরো রুপোর (Silver Price) দাম রয়েছে ২৫,৯০৫ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ২,৫৯,০৫০ টাকা। অন্যদিকে ১০০ গ্রাম রুপোর বাটের দাম ২৫,৮৯৫ টাকা এবং ১ কেজি রুপোর বাটের দাম রয়েছে ২,৫৮,৯৫০ টাকা। এদিকে স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানিয়েছেন, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও ভবিষ্যতে আবার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে (Gold Price Today )। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি ও বাজারের চাহিদার ওপর নির্ভর করে আগামী দিনে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে (Gold Price)। তাই অনেকেই এই সময়টাকেই সোনা কেনার জন্য উপযুক্ত সুযোগ বলে মনে করছেন।
