নিউজ পোল ব্যুরো: গরমের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে (Weather Update)। আকাশে ক্রমশ জমছে কালো মেঘ, সঙ্গে দমকা হাওয়া এবং কোথাও কোথাও হঠাৎ বৃষ্টি। এই পরিস্থিতির মধ্যেই নতুন সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর (IMD)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির প্রভাব বজায় থাকবে (South Bengal Weather Update)। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়তে পারে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দফতর সূত্রে খবর (IMD), আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে (Weather Update)। তবে দুপুর গড়িয়ে বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং তখনই বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা (Kolkata Weather Update)।
আরও পড়ুন : Abhishek Banerjee: ‘মহিলার উপর আক্রমণ’, শশী পাঁজা ইস্যুতে কড়া বার্তা অভিষেকের ঘটনা ভুলবে না তৃণমূল
অন্যদিকে, তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে (Weather Update)। তবে পশ্চিমের জেলাগুলিতে গরমের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হতে পারে। বিশেষ করে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলায় এখন থেকেই বাড়তে পারে তাপপ্রবাহের মতো পরিস্থিতি (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের পূর্বাভাস রয়েছে (North Bengal Weather Update)। আবহাওয়া দফতরের মতে (IMD), উত্তরবঙ্গের অন্তত পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে (Weather Update)। এর ফলে কিছু এলাকায় সাময়িক অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। (North Bengal Weather Update ) উপকূলবর্তী জেলাগুলিতেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দিঘা-সহ সমুদ্র উপকূলের বিভিন্ন এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (IMD)। এই সময়ে সমুদ্রের ধারে থাকা পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও জানানো হয়েছে (Weather Update)।
