Mamata – Abhisek ভোটের ময়দানে নামলেন মমতা-অভিষেক, আলিপুরদুয়ার ও পাথরপ্রতিমা থেকে শুরু প্রচার

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারপর্ব শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে নামছেন তাঁরা। জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী প্রচার কর্মসূচি শুরু করবেন আলিপুরদুয়ার জেলার চালসা থেকে। সেখানে একটি গির্জায় গিয়ে স্থানীয় প্রান্তিক মানুষের সঙ্গে জনসংযোগ করবেন তিনি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, দাবি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেবেন বলেও জানা গেছে।

আরও পড়ুন: Mamata Banerjee: উন্নয়ন ঘরে ঘরে! ভবানীপুর থেকে ভোট যুদ্ধ শুরু মমতার

মঙ্গলবারের কর্মসূচি মূলত জনসংযোগ হলেও বুধবার থেকে পুরোদমে নির্বাচনী জনসভা শুরু করবেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে তাঁর প্রথম বড় সভা অনুষ্ঠিত হবে। এরপর প্রায় এক মাস ধরে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, পূর্ব এবং পশ্চিম -রাজ্যের প্রায় সব প্রান্তেই ধারাবাহিক সভা ও কর্মসূচিতে অংশ নেবেন তিনি। চতুর্থবার ‘মা-মাটি-মানুষ’ সরকারের লক্ষ্য নিয়েই রাজ্যজুড়ে প্রচার চালাবেন তৃণমূল নেত্রী।

অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ছেন। তাঁর প্রচার কর্মসূচির সূচনা হচ্ছে নিজের জেলা দক্ষিণ ২৪ পরগনা থেকেই। মঙ্গলবার দুপুরে পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন তিনি। এরপর উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁরও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এর আগে রবিবার ভবানীপুরে একটি কর্মিসভার মাধ্যমে নির্বাচনী প্রচারের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সভায় এলাকার দলীয় কাউন্সিলরদের দায়িত্ব সম্পর্কেও বার্তা দেন তিনি। কয়েকজন কাউন্সিলরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও তিনজন নেতারকাজের প্রশংসা করেন তৃণমূল নেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম এবং দেবলীনা বিশ্বাস পাশাপাশি সংগঠক হিসেবে স্থানীয় নেতা বাবলু সিং -এর ভূমিকাও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।