Debanshu Bhattacharya: রামনবমীতে চুঁচুড়ার রাম-সীতা মন্দিরে পুজো দিলেন দেবাংশু ভট্টাচার্য

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: হুগলি জেলার চুঁচুড়ায় রামনবমী উপলক্ষে ধর্মীয় আবহে রাজনৈতিক উপস্থিতিও নজর কাড়ল। পবিত্র এই দিনে চুঁচুড়ার ঐতিহ্যবাহী রাম-সীতা মন্দিরে পুজো দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য-কে (Debangshu Bhattacharya)।

শুক্রবার সকাল থেকেই চুঁচুড়া শহরজুড়ে রামনবমীর উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়, পুজো-অর্চনা, শোভাযাত্রা সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এই আবহেই সকাল সকাল নিজের বাসভবন থেকে বেরিয়ে দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) প্রথমে পৌঁছন শহরের প্রাচীন রাম-সীতা মন্দিরে। সেখানে তিনি ভক্তিভরে পুজো দেন এবং এলাকার শান্তি ও মঙ্গল কামনা করেন।

আরও পড়ুন: Mamata Banerjee : যুবসাথীর টাকা নিয়ে দুশ্চিন্তা শেষ! পাণ্ডবেশ্বরে জনসভা থেকে আশ্বাস মমতার

এদিকে, রাজ্যে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। নাম প্রকাশের পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। কোথাও দেওয়াল লিখন, কোথাও কর্মী বৈঠক সব মিলিয়ে জোরকদমে চলছে প্রস্তুতি।

রামনবমীর দিনকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানেও আলাদা ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের যেমন পুজো ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে, তেমনই পিছিয়ে নেই তৃণমূল প্রার্থীরাও। দেবাংশু ভট্টাচার্যের (Debanshu Bhattacharya) এই মন্দির দর্শন এবং পুজো দেওয়াকে অনেকেই নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর এই উদ্যোগ স্থানীয় স্তরে ইতিমধ্যেই আলোচনা তৈরি করেছে। ধর্মীয় আবহে রাজনৈতিক উপস্থিতি যে ভোটের আগে বিশেষ তাৎপর্য বহন করে, তা এই ঘটনাতেই স্পষ্ট।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole