Weather Update : দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডবের আশঙ্কা, একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ২৭ মার্চ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার বিরূপ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। এর সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও অনুভূত হতে পারে, যার গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই পরিস্থিতি একদিনের নয়, বরং টানা রবিবার পর্যন্ত আবহাওয়ার এই অস্থিরতা বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে (Weather Update)। কলকাতাতেও কালবৈশাখীর প্রভাব (Kolkata Weather Update ) স্পষ্টভাবে দেখা যেতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে, যা শহরবাসীর দৈনন্দিন জীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে (Weather Update)।

আরও পড়ুন: Income Tax : অর্থবর্ষ শেষের আগে তাড়াতাড়ি সেরে ফেলুন এই কাজগুলি, না হলে বাড়বে করের বোঝা

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকলেও, কয়েকটি জেলায় পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি (Severe Weather Alert)। এই অঞ্চলগুলির কিছু অংশে ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা ফসল ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হতে পারে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয় (North Bengal Weather Update )। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইলেও, কিছু ক্ষেত্রে তা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস। এখানেও ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজ্যের দুই অংশেই (West Bengal Weather Alert) আগামী কয়েকদিন আবহাওয়ার এই অস্থির রূপ বজায় থাকবে। তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। বাইরে বেরোনোর সময় সাবধানতা অবলম্বন করা এবং ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে (Weather Update)।