Hair Care: হেয়ার স্ট্রেটনার ব্যবহারেই বাড়ছে চুল পড়া? জেনে নিন সঠিক নিয়ম

রূপচর্চা লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: ঢেউ খেলানো বা কোঁকড়ানো চুল অনেকেরই পছন্দের হলেও মাঝে মাঝে সোজা চুলের লুক ট্রাই করতে ইচ্ছে করে। আর সেই জন্য অনেকেই ভরসা করেন হেয়ার স্ট্রেটনারের উপর। কয়েক মিনিটের মধ্যেই চুল হয়ে যায় একদম সোজা ও ঝকঝকে। কিন্তু ভুল পদ্ধতিতে হেয়ার স্ট্রেটনার ব্যবহার করলে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে ভেজা চুলে স্ট্রেটনার ব্যবহার করা বা হিট প্রোটেক্টর না লাগানো-এই ধরনের ভুল চুলকে দুর্বল করে তোলে। তাই স্ট্রেটনার ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই জরুরি।

আরও পড়ুন: UPI পিন ভুলে গেলেও সমস্যা নেই! ফিঙ্গারপ্রিন্টেই হবে পেমেন্ট, নতুন ফিচার আনল NPCI

ভেজা চুলে স্ট্রেটনার ব্যবহার করা উচিত কি?

স্নান করার পর ভেজা চুলে কখনই হেয়ার স্ট্রেটনার ব্যবহার করা উচিত নয়। চুলে সামান্য আর্দ্রতা থাকলেও স্ট্রেটনার ব্যবহার করলে ক্ষতি হতে পারে।এর ফলে চুল মাঝখান থেকে ভেঙে যেতে পারে এবং ফ্রিজিনেস বেড়ে যায়।

ভেজা চুলে স্ট্রেটনার ব্যবহার করলে কী ক্ষতি হয়?

ভেজা চুলে তাপ প্রয়োেগ করলে চুলের ভেতরের জল বাষ্পে পরিণত হয়। সেই বাষ্প চুলের ভেতরেই আটকে যায়, যাকে ‘বাবল হেয়ার এফেক্ট’ বলা হয়।এতে চুলের প্রোটিনের গঠন বদলে যায় এবং চুল দুর্বল হয়ে পড়ে।

কোন ভুলে চুল পড়া বাড়ে?

বারবার ভেজা চুলে স্ট্রেটনার ব্যবহার করলে চুল দুর্বল হয়ে যায়। সামান্য টান লাগলেই চুল ভেঙে বা পড়ে যেতে পারে। পাশাপাশি চুল তার স্বাভাবিক জেল্লাও হারিয়ে ফেলে।

হেয়ার স্ট্রেটনার ব্যবহারের সঠিক নিয়ম

•স্টাইল করার আগে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

•পাখার হাওয়ায় বা হেয়ার ড্রায়ার দিয়ে চুল সম্পূর্ণ শুকিয়ে নিন।

•স্ট্রেটনার ব্যবহারের আগে অবশ্যই হিট প্রোটেক্টর লাগান।

•একদম শুকনো চুলেই স্ট্রেটনার ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।

স্ট্রেটনারের সঠিক তাপমাত্রা

•পাতলা চুলের জন্য প্রায় ১৮০°C তাপমাত্রা যথেষ্ট।

•মাঝারি ঘনত্বের চুলে ২০০°C-এর বেশি ব্যবহার করা উচিত নয়।

•খুব ঘন বা মোটা চুলে সর্বোচ্চ ২২০°C পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সঠিক নিয়ম মেনে হেয়ারস্ট্রেইটনার ব্যবহার করলে চুল থাকবে সন্দর, মসৃণ এবং সুস্থ।