নিউজ পোল ব্যুরো: বর্তমান সময়ে নগদের ব্যবহার অনেকটাই কমে এসেছে। বাজার করা থেকে শুরু করে বিল মেটানো-প্রায় সব ক্ষেত্রেই এখন অনলাইন পেমেন্টের উপরেই নির্ভর করছেন মানুষ। বিশেষ করে ইউপিআই (UPI) ব্যবস্থার কারণে ডিজিটাল লেনদেন হয়েছে আরও দ্রুত, সহজ এবং নিরাপদ। তবে অনেক সময় ইউপিআই পিন ভুলে গেলে সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীদের। সেই সমস্যার সমাধান করতেই বড় পদক্ষেপ নিয়েছে National Payments Corporation of India (NPCI)।
আরও পড়ুন: Best Smartphones: লাখ টাকার iphone করছে বাজিমাত! ভারতের স্মার্টফোনের বাজার কাঁপাচ্ছে কোন কোন সংস্থা?
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ করতে এনপিসিআই চালু করেছে নতুন বায়োমেট্রিক অথেনটিকেশন ফিচার। এর ফলে এখন থেকে ইউপিআই পিন ছাড়াই নির্দিষ্ট সীমার মধ্যে লেনদেন করা সম্ভব হবে। বিশেষ করে BHIM অ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশনের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করা যাবে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই বায়োমেট্রিক লেনদেনের ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত এই পদ্ধতিতে পেমেন্ট করা যাবে। এর বেশি টাকা লেনদেন করতে হলে অবশ্যই ইউপিআই পিন ব্যবহার করতে হবে।
বায়োমেট্রিক পেমেন্ট ফিচার চালু করার উপায়:
•প্রথমে BHIM অ্যাপ খুলে প্রোফাইল সেকশনে যেতে হবে।
•এরপর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করুন।
•সেখানে ‘Biometric Transaction’ অপশনে ক্লিক করুন।
•অপশনটি অ্যাক্টিভেট করলেই ফিচারটি চালু হয়ে যাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
একবার এই ফিচার চালু হয়ে গেলে ভবিষ্যতে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশনের সাহায্যে সহজেই লেনদেন করা যাবে। এর ফলে যেমন ইউপিআই পিন মনে রাখার ঝামেলা কমবে, তেমনই দ্রুত ও নিরাপদ পেমেন্টের অভিজ্ঞতাও মিলবে। ডিজিটাল পেমেন্টের জগতে এই নতুন ব্যবস্থা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
