নিউজ পোল ব্যুরো: সাগরদিঘির জনসভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফের একবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ। তার দাবি, মালদহের কালিয়াচকে সাম্প্রতিক উত্তেজনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত চক্রান্ত। তার কথায়, “এটা সম্পূর্ণ বিজেপির গেম প্ল্যান। মানুষকে প্ররোচিত করে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে।” নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকাতেও সরব হন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজ্যের আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণ তাঁর হাতে নেই। কমিশন সব প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিয়েছে বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য, “আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব এখন কমিশনের। কিন্তু তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের (Supreme Court) সাম্প্রতিক পর্যবেক্ষণ যথাযথ এবং বাস্তবসম্মত।
আরও পড়ুন: Donald Trump: হরমুজ নিয়ে দায় ঝেড়ে ফেললেন ট্রাম্প! এক ধাক্কায় আন্তর্জাতিক বাজারে আকাশছোঁয়া তেলের দাম
মালদহের কালিয়াচকে বিচারকদের আটকে রাখা ও তাদের কনভয়ে হামলার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ঘটনার বিস্তারিত তথ্য প্রশাসনের কাছ থেকে তিনি পাননি। সংবাদমাধ্যমের সূত্রেই বিষয়টি জানতে হয়েছে বলে জানান তিনি। যদিও মানুষের ক্ষোভ থাকতে পারে বলে স্বীকার করেন, তবুও তিনি স্পষ্ট করে দেন যে, এই ক্ষোভকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এদিন তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুরে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে। তার দাবি, প্রায় ১ কোটি ২০ লক্ষ নাম বাদ পড়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। এই বিষয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
জনগণের উদ্দেশে শান্তি বজায় রাখার আবেদন জানান তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “কোনও প্ররোচনায় পা দেবেন না। শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যেতে হবে।” একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, কিছু রাজনৈতিক শক্তি বাইরের রাজ্য থেকে এসে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। শেষে তিনি আশ্বাস দেন, বাংলার মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় তিনি সর্বদা পাশে থাকবেন। তবে আইন নিজের হাতে তুলে না নেওয়ার বার্তাও স্পষ্টভাবে দেন তিনি।
