Weather Update : কালবৈশাখীর আগমনী সুর! শুক্র-শনিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (South Bengal Weather Update ) ইতিমধ্যেই বদলের ইঙ্গিত স্পষ্ট। দিনের শুরু থেকেই আকাশে মেঘের আনাগোনা, কোথাও আবার হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD Update) অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা সহ একাধিক জেলায় দমকা হাওয়া বইতে পারে (Weather Update)। বিশেষ করে বিকেলের পর থেকে পরিস্থিতি আরও পরিবর্তিত হয়ে কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। দিনভর মেঘ ও রোদের লুকোচুরি চললেও বিকেলের পর আবহাওয়া আরও অস্থির হয়ে উঠতে পারে। হঠাৎ ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতাতেও (Kolkata Weather Update) কালবৈশাখীর প্রভাব দেখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফলে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

আরও পড়ুন: Supreme Court : সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি! ভোটের ৪৮ ঘণ্টা আগেও তালিকায় নাম, খুশি মমতা

তবে বৃষ্টির এই পর্ব সাময়িক স্বস্তি দিলেও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন আসবে না বলেই জানানো হয়েছে। বরং সপ্তাহান্তে আবারও গরম বাড়তে পারে। শনিবার ও রবিবারে পারদ আরও ঊর্ধ্বমুখী হবে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর (West Medinipur Weather), পুরুলিয়া (Purulia Weather) এবং ঝাড়গ্রাম (Jhargram Weather)-এ তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে। ফলে গরমের অস্বস্তি ফের বাড়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়াও (North Bengal Weather) কিছুটা অস্থির থাকবে। সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং (Darjeeling Weather) ও কালিম্পং (Kalimpong Weather)-এর মতো পাহাড়ি এলাকায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে। রাজ্যের দুই অংশেই আবহাওয়ার খামখেয়ালি ভাব বজায় থাকবে। কোথাও বৃষ্টি, কোথাও গরম এই দ্বৈত পরিস্থিতির মধ্যেই চলবে সপ্তাহের বাকি দিনগুলি। তাই আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের দিকে নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ (Weather Update)।