Debasish Kumar: সাতসকালে ইডির হানা! তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে ম্যারাথন তল্লাশি

কলকাতা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি: ভোটের প্রাক্কালে আবারও কেন্দ্রীয় সংস্থার নজরে তৃণমূল কংগ্রেসের নেতা ও প্রার্থী দেবাশিস কুমার (Debashis Kumar)। শুক্রবার সকালে তাঁর কলকাতার মনোহরপুকুর রোডের বাসভবন এবং সংশ্লিষ্ট কার্যালয়ে আয়কর দফতরের আধিকারিকরা একযোগে তল্লাশি অভিযান শুরু করেন। এর আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল, ফলে এই তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: Narendra Modi: ‘বিরোধিতা করলেই মাশুল দিতে হবে’, মহিলা সংরক্ষণ বিলে কড়া হুঁশিয়ারি মোদীর

সূত্রের খবর, দেবাশিস কুমারের (Debasish Kumar) নির্বাচনী কার্যালয়েও আয়কর বিভাগের একটি দল প্রবেশ করে নথিপত্র খতিয়ে দেখতে শুরু করে। অভিযোগ উঠেছে, সেখানে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল, ভোট সংক্রান্ত তথ্য এবং এজেন্টদের নথি সংগ্রহ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মীরা কার্যালয়ের বাইরে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

দলীয় কর্মীদের দাবি, কোনও পূর্বনোটিস ছাড়াই এই অভিযান চালানো হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তাদের আশঙ্কা, এইসব তথ্য রাজনৈতিকভাবে অপব্যবহার হতে পারে। এমনকি কিছু কর্মী অভিযোগ করেন, অফিসে থাকা ইলেকট্রনিক ডিভাইসও পরীক্ষা করার চেষ্টা করা হয়। এদিকে, একই দিনে কালীঘাটে তৃণমূলের শ্রমিক নেতা কুমার সাহার বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছে। তাঁর বাসভবনের সামনে দলীয় সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, নির্বাচনের আগে বিরোধীদের চাপে রাখতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, বিজেপির তরফে দাবি করা হয়েছে, আইন অনুযায়ী তদন্ত চলছে এবং অপরাধের অভিযোগ থাকলে যেকোনো সময় ব্যবস্থা নেওয়া স্বাভাবিক। উল্লেখ্য, দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থাকে ঘিরে ওঠা অভিযোগের সূত্র ধরেই দেবাশিস কুমারের (Debasish Kumar) নাম তদন্তে উঠে আসে। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole