নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহে ফের নতুন করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে (WB Election 2026)। শাসক দল তৃণমূল কংগ্রেস আবারও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সরাসরি অভিযোগ করেছে যে কমিশন বিজেপির স্বার্থে কাজ করছে (TMC vs BJP)। এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র মগরাহাট (পশ্চিম) এবং ডায়মন্ডহারবার ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক (WB Election 2026)। ডায়মন্ডহারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন, গভীর রাতে একটি সরকারি লজে নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থী দীপক হালদার ও তার সহযোগীদের একটি গোপন বৈঠক হয়েছে (WB Election 2026)। এই বৈঠকের ভিডিও প্রমাণ তাদের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, কমিশন বিজেপির প্রভাবেই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে, অথচ শাসক দলের পক্ষ থেকে করা অভিযোগগুলি গুরুত্ব পাচ্ছে না(WB Election 2026)।
একইসঙ্গে মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের তৃণমূল প্রার্থী শামিম আহমেদও মুখ্য নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, একই ধরনের গোপন বৈঠক ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গেও হয়েছে (WB Election 2026)। এই ঘটনাকে কেন্দ্র করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েনও সরব হয়েছেন। তিনি কমিশনের কাছে ওই পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর অপসারণের দাবি জানিয়েছেন। পাশাপাশি, নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগেরও আবেদন করেছেন। ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, নির্দিষ্ট সরকারি আবাসন থাকা সত্ত্বেও কেন ওই পর্যবেক্ষক প্রোটোকল ভেঙে ডায়মন্ডহারবারের একটি লজে অবস্থান করছিলেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই বড় প্রশ্ন উঠছে বলে তার মত (WB Election 2026)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থীরা। তাদের দাবি, কোনও গোপন বৈঠক হয়নি। বরং তারা কমিশনের পর্যবেক্ষকের কাছে গিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে যে তাদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে (WB Election 2026)। এই ঘটনার জেরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
