নিউজ পোল ব্যুরো: সংবিধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট (Supreme Court) সম্প্রতি নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রাইব্যুনালে যাঁদের নাম অনুমোদিত হবে, তাঁরা সংশ্লিষ্ট পর্যায়ের নির্বাচনে ভোটাধিকার পাবেন। সেই নির্দেশ মেনেই ভোররাতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Voter List) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)।
প্রকাশিত তালিকা (Voter List) অনুযায়ী, ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া আবেদনকারীদের মধ্যে মাত্র ১৩৬ জন প্রথম দফার ভোটে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। তবে একই সঙ্গে জানা গিয়েছে, নিষ্পত্তি হওয়া নামের মধ্যেই ২ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
আরও পড়ুন: Arabul Islam: আরাবুলের গাড়িতে হামলা, বাঁশ-লাঠি নিয়ে ব্যাপক ভাঙচুর, রণক্ষেত্র ক্যানিং
উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন একটি বৃহৎ তালিকা (Voter List) প্রকাশ করেছিল, যেখানে প্রায় ৬০ লক্ষ নাম যাচাইয়ের আওতায় ছিল। বিচার বিভাগীয় আধিকারিকরা ধাপে ধাপে সেই নামগুলির যাচাই-বাছাই করেন। যাঁদের নাম চূড়ান্ত তালিকায় স্থান পায়নি, তাঁদের জন্য ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রাখা হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট জানায়, ২১ এপ্রিল পর্যন্ত যাঁদের নামের নিষ্পত্তি হবে এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে, তাঁরা ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন। এই প্রেক্ষাপটে প্রকাশিত নতুন তালিকায় মাত্র ১৩৬ জনের নাম থাকা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। তৃণমূলের এক শীর্ষ নেতা এই সংখ্যা অত্যন্ত কম বলে সমালোচনা করেছেন এবং সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব হয়েছে বলে দাবি তুলেছেন। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় নথি ও তথ্যের ভিত্তিতেই নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, ভোটের আগে এই সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়ে উঠেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
