Weather Update : সপ্তাহান্তেই স্বস্তি! কালবৈশাখীর ইঙ্গিত, তার আগে তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) ক্রমশ বেড়েই চলেছে ভ্যাপসা গরম, আর তাতেই কার্যত নাজেহাল সাধারণ মানুষ (Weather Update)। সকাল থেকেই চড়া রোদ আর আর্দ্রতার জেরে অস্বস্তি তীব্র হচ্ছে শহর থেকে জেলায় (Weather Update)। তবে এই পরিস্থিতির মাঝেই কিছুটা স্বস্তির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (IMD)। পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে, বিশেষ করে রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে (Weather Update)। আবহাওয়াবিদদের মতে, রবিবার কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালবৈশাখী (Kalbaishakhi Storm) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তবে তার আগে, অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি আরও বাড়বে বলেই পূর্বাভাস। তাপমাত্রা ও আর্দ্রতার যুগলবন্দিতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে (Weather Update)।

আরও পড়ুন: WB Election 2026 : কমিশন বিজেপির পক্ষেই? ডায়মন্ডহারবার-মগরাহাটে ‘গোপন বৈঠক’ নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৫.৬ ডিগ্রিতে (Weather Update)। আপাতত শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও সপ্তাহান্তে আবহাওয়ার এই পরিবর্তন কিছুটা স্বস্তি দিতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের (Heatwave Alert) আশঙ্কা জোরদার হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। পানাগড় ও কলাইকুন্ডায় তা ৪১ ডিগ্রিও ছুঁতে পারে বলে আশঙ্কা। ফলে দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। সঙ্গে পর্যাপ্ত জল পান, ছাতা ব্যবহার ও রোদ থেকে সুরক্ষার নির্দেশও দেওয়া হয়েছে। রবিবার কালবৈশাখীর সময় বর্ধমান, বীরভূম, নদিয়া ও বাঁকুড়ায় ৬০-৭০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্য জেলাগুলিতেও ৩০ কিমি গতিতে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather Update ) আবহাওয়া তুলনামূলকভাবে অনেকটাই মনোরম। প্রথম দফার ভোটের সময়ও সেখানে স্বস্তির আবহ বজায় থাকবে বলেই জানানো হয়েছে। শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ৫০-৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।