নিউজ পোল ব্যুরো: আজকাল বাথরুম (Bathroom Habits) অনেকের কাছে শুধু প্রয়োজনীয় জায়গা নয়, বরং কিছুটা ব্যক্তিগত সময় কাটানোর স্থানও হয়ে উঠেছে। আর এই সময়ের সবচেয়ে সাধারণ সঙ্গী স্মার্টফোন। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কখন ১০-১৫ মিনিট কেটে যায়, তা অনেকেই বুঝতে পারেন না। কিন্তু চিকিৎসকদের মতে, টয়লেটে বসে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করার অভ্যাস (Bathroom Habits) শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, টয়লেট সিটে বসার সময় শরীরের নিচের অংশে স্বাভাবিকের তুলনায় বেশি চাপ পড়ে। দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকলে মলদ্বারের আশেপাশের শিরাগুলো ফুলে যেতে শুরু করে। এর ফলেই অর্শ্ব বা পাইলসের ঝুঁকি বাড়ে। অনেকেই ফোনে ব্যস্ত (Bathroom Habits) থাকার কারণে শরীরের স্বাভাবিক সংকেত উপেক্ষা করেন। ফলে প্রয়োজন শেষ হওয়ার পরও টয়লেটে বসে থাকা হয়, যা ধীরে ধীরে হজম ও মলত্যাগের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। দীর্ঘ সময় বসে থাকার কারণে কোলনে মল জমে শক্ত হয়ে যেতে পারে। এতে কোষ্ঠকাঠিন্য তৈরি হয় এবং পরবর্তীকালে মলদ্বারে ফাটল বা ফিশারের মতো সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত চাপ না দিলেও দীর্ঘক্ষণ বসে থাকার কারণে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে।
আরও পড়ুন: Iran: শান্তি আলোচনায় মিলল সবুজ সংকেত, আকাশসীমা খুলে বাণিজ্যিক উড়ানের অনুমতি দিল ইরান
এই সমস্যা এড়াতে কিছু সহজ অভ্যাস গড়ে তোলা জরুরি। টয়লেটে পাঁচ মিনিটের বেশি সময় না কাটানো ভালো। প্রয়োজনে পরে আবার চেষ্টা করা যেতে পারে। বাথরুমে ফোন না নেওয়ার অভ্যাস করলে সময়ও কম লাগবে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, আঁশযুক্ত খাবার খাওয়া এবং পায়ের নিচে ছোট টুল ব্যবহার করলে মলত্যাগ সহজ হয়। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য ছোট এই পরিবর্তনগুলোই বড় উপকার এনে দিতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
