CISCE Result 2026: প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল, সাফল্যের নিরিখে এগিয়ে দক্ষিণ ও পশ্চিম ভারত

দেশ রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (CISCE) এ বছরের আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার (CISCE Result 2026) ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষার শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ফল ঘোষণা করা হয়েছে, যা নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। এবারের ফলাফলেও দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে পাশের হারে পার্থক্য দেখা গিয়েছে।

২০২৬ সালের আইসিএসই পরীক্ষায় (CISCE Result 2026) সারা দেশে পাশের হার দাঁড়িয়েছে ৯৯.১৮ শতাংশ। মোট ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন। ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ, যেখানে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ। দেশের মোট ২,৯৫৭টি স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ফলাফলের নিরিখে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।

আরও পড়ুন:Election Commission : দ্বিতীয় দফার ভোটের পর কড়া কমিশন, ৭৭ বুথে পুনর্নির্বাচন নিয়ে ময়দানে বিশেষ পর্যবেক্ষক

অন্যদিকে, আইএসসি পরীক্ষায় (CISCE Result 2026) জাতীয় স্তরে পাশের হার হয়েছে ৯৯.১৩ শতাংশ। মোট ১ লক্ষ ২ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী সফল হয়েছে। ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ। এই পরীক্ষায় দেশের ১,৫৫৩টি স্কুল অংশগ্রহণ করে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি দ্বাদশ শ্রেণির ফলাফলে এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গের ফলাফলও যথেষ্ট উল্লেখযোগ্য। রাজ্যে আইসিএসই পরীক্ষায় ৪৫৭টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। মোট ৪৪ হাজার ৪১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ হাজার ৮৯৭ জন পাশ করেছে। পাশের হার ৯৮.৮৪ শতাংশ। আইএসসি পরীক্ষায় ৩৪৮টি স্কুলের ২৮ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ২৮ হাজার ৪৭৩ জন সফল হয়েছে। পাশের হার ৯৮.৯০ শতাংশ।

ফলাফল দেখা যাবে Council for the Indian School Certificate Examinations-এর অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও ডিজিলকার প্ল্যাটফর্মেও ফল জানা যাবে। খাতা পুনর্মূল্যায়নের জন্য ১ থেকে ৪ মে পর্যন্ত আবেদন করা যাবে। উন্নয়নমূলক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন চলবে ৮ থেকে ১৪ মে। জুন মাসে রিভিউ ফল এবং জুলাইয়ের শেষে ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole