Anupam Kher:বাংলার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় অনুপম খের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:দীর্ঘ প্রায় ছাব্বিশ বছর পর কলকাতার চলচ্চিত্র জগতে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher)। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজকের ভূমিকায় আত্মপ্রকাশ করছেন তিনি। নতুন ছবির মহরত ও একটি নাটকের মঞ্চায়ন উপলক্ষে কলকাতায় এসে ব্যস্ত কর্মসূচির মাঝেই রবিবার সকালে কালীঘাট মন্দিরে গিয়ে মা কালীর আশীর্বাদ নেন অভিনেতা।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/06/28/modi-seychelles-national-assembly-speech-golden-jubilee/

পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতার পরিবেশ, সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতার প্রশংসা করেন অনুপম খের। তিনি বলেন, প্রতি বছরই মা কালীর আশীর্বাদ নিতে কালীঘাটে আসেন। তবে এ বছরের সফর তাঁর কাছে বিশেষ অনুভূতির। কলকাতার উৎসবমুখর পরিবেশ তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে বলেও জানান তিনি।

কলকাতা সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অনুপম খের (Anupam Kher) বলেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত কর্মঠ এবং বাংলার সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য। তাঁর নেতৃত্বে রাজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এবং মানুষের স্বার্থে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অভিনেতা।

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ও চলচ্চিত্র শিল্প নিয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন অনুপম খের। তাঁর দাবি, বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরার বিষয়ে সরকার সক্রিয় ভূমিকা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই ইতিবাচক মনোভাব তাঁকে অনুপ্রাণিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও বাংলায় বিনিয়োগ ও চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন অনুপম খের। তাঁর মতে, যেখানে শিল্প-বাণিজ্যের অনুকূল পরিবেশ এবং সমান সুযোগ তৈরি হয়, সেখানেই মানুষের প্রকৃত উন্নয়ন সম্ভব। এর সুফল রাজ্যের পাশাপাশি দেশের মানুষও পেতে পারেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

এদিন কলকাতা সফরে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন অভিনেতা। সেই বৈঠকে উঠে আসে শমীক ভট্টাচার্যের বহুল আলোচিত ‘টাকে চুল গজানোর’ মন্তব্যের প্রসঙ্গ। শমীক বলেন, রাজনীতির একঘেয়ে আলোচনার মাঝেমধ্যে কিছু রসিকতা মানুষের আগ্রহ ধরে রাখতে সাহায্য করে। অনুপম খেরের মতো জনপ্রিয় অভিনেতাকে ঘিরে করা মন্তব্যও সেই কারণেই মানুষের মধ্যে সাড়া ফেলেছিল।

শমীকের মন্তব্যের জবাবে অনুপম খেরও রসিকতার সুরে বলেন, “যদি কোনওদিন সত্যিই আমার মাথায় চুল গজায়!” এরপর রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্যে শমীক ভট্টাচার্য বলেন, “আকাশ মাটিতে নেমে আসতে পারে, মাটি আকাশ ছুঁতে পারে, গঙ্গার জল রাইটার্সে ঢুকে যেতে পারে, অনুপমজির মাথায় চুলও গজাতে পারে। কিন্তু চতুর্থবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে না।”