ভোররাতে মহাকাশে ভারতের জয়! সফল GSLV-F17, কক্ষপথে EOS-05

দেশ প্রযুক্তি

নিউজপোল ব্যুরো: ভারতের মহাকাশ গবেষণায় আরও একটি বড় সাফল্য। শুক্রবার, ৪ সেপ্টেম্বর ভোর ২টা ৫৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল GSLV-F17 রকেট। এই রকেটের মূল লক্ষ্য ছিল EOS-05 নামে অত্যাধুনিক Earth Observation Satellite-কে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়া।

ISRO জানিয়েছে, উৎক্ষেপণের প্রায় ১৯ মিনিট পর সফলভাবে EOS-05-কে Sub-Geosynchronous Transfer Orbit বা Sub-GTO-তে স্থাপন করা হয়েছে। প্রায় ২,৩৬৭ কেজি ওজনের এই উপগ্রহটি পৃথিবী পর্যবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও দেখুন :-নতুন বাস থেকে হেল্পলাইন, অ্যাপ-ক্যাব থেকে টোটো—পরিবহণে একগুচ্ছ সিদ্ধান্ত

EOS-05-এর বিশেষত্ব হল, এটি Geosynchronous Orbit থেকে পৃথিবীর ছবি তোলার জন্য তৈরি ভারতের প্রথম imaging satellite। প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতা থেকে একটি বিস্তীর্ণ অঞ্চলকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে আবহাওয়া, ঘূর্ণিঝড়, বন্যা, কৃষি, বনাঞ্চল ও পরিবেশের উপর নজরদারিতে এই উপগ্রহ গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

এই মিশনের আরও একটি বিশেষ দিক রয়েছে। অতীতে একাধিক ব্যর্থতার কারণে GSLV-কে মজা করে ‘Naughty Boy’ বলা হত। ২০২১ সালে GSLV-F10-এর মাধ্যমে EOS-03 উৎক্ষেপণও সফল হয়নি। সেই ব্যর্থতার পর এবার GSLV-F17-এর সাফল্য ISRO-র জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।এবার EOS-05-কে চূড়ান্ত Geosynchronous Orbit-এ পৌঁছে দিতে Orbit-Raising Manoeuvre করা হবে।