নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে বাংলায় রাজনৈতিক ও সাংগঠনিক উত্তাপ তুঙ্গে তুলে একযোগে বিরাট পদক্ষেপ করল সংঘ ও বিজেপি নেতৃত্ব! বৃহস্পতিবার সকালে ৩ দিনের মেগা পশ্চিমবঙ্গ সফরে সোজা কলকাতায় পা রাখলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) পরম পূজনীয় সরসংঘচালক মোহন ভাগবত। সকাল ৯টা নাগাদ চরম টাইট সিকিউরিটি ও ব্যক্তিগত নিরাপত্তার বলয়ে কলকাতা বিমানবন্দরে নেমেই ট্রেনে চড়ে তিনি বর্ধমানের উদ্দেশে রওনা দেন। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলা প্রধানদের সঙ্গে বৈঠক করে বাংলায় সংঘের মূল শক্তিবৃদ্ধি এবং আগামী দিনের অ্যাকশন প্ল্যান তৈরি করাই ভাগবতের এই ঝটিকা সফরের প্রধান লক্ষ্য। মোহন ভাগবতের সফর ঘিরে কলকাতা বিমানবন্দরেও ছিল কড়া নিরাপত্তা। ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের পাশাপাশি বিমানবন্দর চত্বরেও বিশেষ নজরদারি রাখা হয়। আগামী তিন দিন বর্ধমানে থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন RSS প্রধান।
অন্যদিকে, গুজরাতের মাটিতে দাঁড়িয়ে ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! প্রশাসক হিসেবে নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ‘সেবাযাত্রা’ অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু ক্ষোভ উগরে দিয়ে বলেন, “গত ৫০ বছর ধরে বাংলায় কমিউনিস্ট ও তৃণমূল মিলিমিশে শুধু ধ্বংসলীলা চালিয়েছে। আজ তাদের নাম ও চিহ্ন মুছে গিয়েছে!” একই সাথে শুভেন্দু মোদীজির সামনে শপথ নিয়ে ঘোষণা করেন, আগামী লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের সবকটিই মোদীজিকে উপহার দেবে রাজ্য বিজেপি।
এরই মধ্যে বাংলার রাজনীতিতেও ২০২৯-এর লোকসভা নির্বাচন নিয়ে বক্তব্য সামনে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গুজরাতে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনই মোদির নেতৃত্বে বিজেপিকে দেওয়ার লক্ষ্যে কাজ করা হবে।
