পুজোর আগে ফের কলকাতায় তসলিমা, সাহিত্য-সংস্কৃতির নানা অনুষ্ঠানে ব্যস্ত লেখিকা, মহালয়ায় ইডেনে যাওয়ার ইচ্ছে প্রকাশ

কলকাতা শিক্ষা সংস্কৃতি

নিউজপোল ব্যুরো:কলকাতার সঙ্গে তসলিমা নাসরিনের সম্পর্কটা যেন শুধু সাহিত্য আর শহরের মধ্যে সীমাবদ্ধ নয়। এই শহরের অলিগলি, বইপাড়া, সংস্কৃতির আবহ—সবকিছুর সঙ্গেই তাঁর দীর্ঘদিনের এক আলাদা যোগ রয়েছে। পুজোর আবহ ঘনিয়ে আসতেই ফের কলকাতায় এলেন বাংলাদেশের এই সাহিত্যিক। আগামী কয়েকদিন শহরের একাধিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে।

বৃহস্পতিবার মহাজাতি সদনে তসলিমা নাসরিনের কবিতা ও কবিতার গানের অনুষ্ঠান রয়েছে। সেখানে তাঁকে ‘উমা সম্মান’ দেওয়া হবে। পাশাপাশি দেবী বন্দনারও আয়োজন রয়েছে। আগামী ১১ অক্টোবর সল্টলেকের বিডি অডিটোরিয়ামে একটি সাহিত্য অনুষ্ঠানে আছে । সেখানে তাঁর একটি বই উদ্বোধন হবে। এছাড়াও ন্যাশনাল লাইব্রেরিতে একটি ম্যাগাজিনের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন লেখিকা।

উল্লেখ্য, ২০০৭ সালে কলকাতায় একটি বইকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ও অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর নিরাপত্তার কারণে তসলিমাকে রাজ্য ছাড়তে হয়। এর আগে ১৯৯৪ সালে বই নিয়ে বিতর্কের জেরে বাংলাদেশও ছাড়তে হয়েছিল তাঁকে। তারপর আমেরিকা, ইউরোপে রয়েছেন তিনি।

গত বছর ২০২৫ সালে তসলিমা নাসরিন কে কলকাতায় ফেরাতে সর্ব হয়েছিলেন শমীক ভট্টাচার্য।পালা বদলের পর ১আগষ্ট প্রায় ২০বছর পর কলকাতায় ফিরেছিলেন তিনি ।আবার পুজোর আবহে কলকাতায় ফিরেছেন বাঙালির প্রিয় লেখিকা তসলিমা নাসরিন।