LPU ক্যাম্পাসে ছাত্রীর শ্লীলতাহানি, মাঝরাতে দাউদাউ আগুনে জ্বলল বিশ্ববিদ্যালয়! টানা ১০ দিনের জন্য ক্লাস-পরীক্ষা সম্পূর্ণ বন্ধ, জারি হলো কড়া পুলিশি পাহারা

নিউজপোল ব্যুরো: অভিযোগকে ঘিরে শুরু হওয়া প্রতিবাদ ধীরে ধীরে বড় অশান্তির চেহারা নিল পঞ্জাবের ফাগওয়াড়ার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে। শনিবার রাত থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। পড়ুয়াদের একাংশের অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্রীকে যৌন নির্যাতন করা হয়েছে এবং বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর হয়নি। এই অভিযোগ ছড়িয়ে পড়ার পর রবিবার সকাল থেকে বিক্ষোভ আরও তীব্র হয়। […]

Continue Reading

কলকাতার সত্যজিৎ রায় ইনস্টিটিউটে তুমুল ভাঙচুর ও হাতাহাতি! দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা, পড়ুয়া-অধ্যাপকদের নিগ্রহের অভিযোগ, গেট আটকে বিক্ষোভ ক্যাম্পাসে

নিউজপোল ব্যুরো: কলকাতার অভিজাত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI) রবিবার ছুটির দিনে ঘটে গেল নজিরবিহীন ও ভয়াবহ তাণ্ডব! একটি অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে উগ্র ও চরম উসকানিমূলক মন্তব্য করাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিল পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাধারণ ছাত্রছাত্রীরা সেই উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই অতর্কিতে তাদের ওপর হামলা চালানোর মারাত্মক […]

Continue Reading

আমি যে কোনও সময় খুন হয়ে যেতে পারি!’ পরপর হামলার অভিযোগে আতঙ্কিত কুণাল, ‘আমার ডেডবডি দেখতে চান?’ – শুভেন্দুকে সরাসরি নিশানা কুণালের!

নিউজপোল ব্যুরো: পরপর দু’দিনে তাঁর গাড়িতে হামলার অভিযোগ তুলে এবার নিজের নিরাপত্তা নিয়ে সরব হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। শনিবার উত্তরপাড়ার ঘটনার পর রবিবার বেলেঘাটা-ফুলবাগান এলাকায় ফের তাঁর গাড়ি ঘিরে হামলার অভিযোগ ওঠে। কুণালের দাবি, হামলার ধরন দেখে তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার পর তিনি নারকেলডাঙা থানায় যান এবং নিরাপত্তা নিয়ে পুলিশের কাছে […]

Continue Reading

উপনির্বাচনের আগে নন্দীগ্রামে ফের পুলিশের তৎপরতা! শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ, পুরোনো মামলার তদন্তে নতুন মোড়

নিউজপোল ব্যুরো: ভোট পরবর্তী মেদিনীপুরের উত্তপ্ত রাজনীতির মেজেতে ফের একবার বড় সড় তোলপাড়! ২০০৭ সালের রক্তক্ষয়ী আন্দোলনের পুরনো বকেয়া মামলায় এবার সরাসরি তৃণমূলের দাপুটে নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ানের বাড়িতে পৌঁছে গেল নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। একই সাথে নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য শেখ সাহাউদ্দিনের বাড়িতেও হানা […]

Continue Reading

SIR নিয়ে ফের বিস্ফোরক শুভেন্দু! ‘২৭ লক্ষ নাম বাদে বিজেপি-কমিশন দায়ী নয়’ —তৃণমূল-সিপিএম সখ্যতা নিয়েও বিস্ফোরক নিশানা রবিবারের বৈঠকে

নিউজপোল ব্যুরো: SIR ঘিরে রাজ্য রাজনীতির উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, তখনই রবিবার সকালে সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নিশানায় তৃণমূল, সিপিএম এবং SIR নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক। শুভেন্দুর দাবি, SIR-এর সিদ্ধান্ত শুধু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একার নয়। শনিবার নির্বাচন কমিশনের প্রকাশ করা বৈঠকের ছবি দেখিয়ে তাঁর […]

Continue Reading

Kunal Ghosh car attack in Beleghata : ফের নিশানায় কুণাল ঘোষ? উত্তরপাড়ার পর বেলেঘাটায় হামলার অভিযোগ, নারকেলডাঙা থানার বাইরেও বোমা-গুলি নিয়ে দুষ্কৃতীদের দাঁড়িয়ে থাকার বিস্ফোরক অভিযোগ

নিউজপোল ব্যুরো: উত্তরপাড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কুণাল ঘোষের গাড়ি ঘিরে হামলার অভিযোগ। শনিবার উত্তরপাড়ায় গাড়ি আটকে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ ওঠার একদিনের মধ্যেই রবিবার সকালে বেলেঘাটায় নতুন করে হামলার অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, একটি পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি নয়, বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের জায়গা দেখতে যাওয়ার পথেই […]

Continue Reading

ব্যাংকক থেকে সোনার চালান কলকাতায়, কিন্তু বিমানবন্দর পেরোনোর আগেই সব পরিকল্পনা ভেস্তে! রবিভূষণের কাছ থেকে উদ্ধার ৭০ গ্রামের বেশি সোনা—তদন্তে আন্তর্জাতিক চক্রের খোঁজ

নিউজপোল ব্যুরো: ব্যাংকক থেকে কলকাতায় আসা বিমানের যাত্রীর উপর আগে থেকেই ছিল নজর। বিমানবন্দরের বাইরে পা রাখলেই তাকে আটক করার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন পুলিশকর্মীরা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই এক অভিযানে ধরা পড়লেন রবিভূষণ তিওয়ারি নামে এক যাত্রী। তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৭০ গ্রামের […]

Continue Reading

খেজুরির পুরনো মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ খারিজ, ১২ অক্টোবর পর্যন্ত নতুন গ্রেফতারেও রক্ষাকবচ! মিলন প্রধানকে ঘিরে হাই কোর্টের নির্দেশের পরই ডিভিশন বেঞ্চে রাজ্য

নিউজপোল ব্যুরো: ভোটের মুখে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে মামলার জল গড়াল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পর্যন্ত। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ খেজুরি থানার ২০০৭ সালের একটি মামলায় মিলন প্রধানকে নতুন করে গ্রেফতার দেখানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। একই সঙ্গে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ওই মামলায় তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে […]

Continue Reading

পুজোর আগে নিউটাউনের শপিং মলে চাঞ্চল্য, বন্ধুর গলায় ছুরির কোপ

নিউজপোল ব্যুরো: পুজোর আগে নিউটাউনের একটি শপিং মলে বুধবার বিকেলে আচমকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিড়ে ঠাসা শপিং মলের ভিতর কয়েকজন বন্ধুর মধ্যে বচসাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন। পুলিশ এক যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজন বন্ধু শপিং মলের ভিতরে বসে ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। সেই সময় তাঁদের […]

Continue Reading

‘পশ্চিমবঙ্গে অবৈধ কাফ সিরাপের ব্যবসা চলবে না’, ইকোপার্ক থেকে নেশার বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, গুঁড়িয়ে গেল প্রায় ৩ লক্ষ ১০ হাজার বোতল

নিউজপোল ব্যুরো: রাজ্যে মাদকের বিষাক্ত থাবা উপড়ে ফেলতে এবার চরম আক্রমণাত্মক ভূমিকায় নবান্ন! নেশাবিরোধী মেগা অভিযানে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে রাজ্য প্রশাসন। সংবাদমাধ্যমের কড়া নজরদারিতে ও প্রকাশ্য উপস্থিতিতে এক ধাক্কায় ধ্বংস করা হলো প্রায় ৩ লক্ষ ১০ হাজার বোতল অবৈধ ও নিষিদ্ধ কাফ সিরাপ। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ কাফ সিরাপের আনুমানিক […]

Continue Reading