Abhishek Banerjee High Court News: আদালতের রায়ে থামল সেই ঝড়! ক্যামাক স্ট্রিটের দপ্তর খালি করার নির্দেশ খারিজ—দমকলকে ফের পরিদর্শনের নির্দেশ হাইকোর্টের

নিউজপোল ব্যুরো: ‘দপ্তর খালি করুন’—দমকলের সেই নোটিস ঘিরে যখন ক্যামাক স্ট্রিটে উত্তাপ চরমে, তখনই আদালতের নির্দেশে বদলে গেল ছবিটা! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থাকা ক্যামাক স্ট্রিটের ভবনের সপ্তম ও অষ্টম তলা খালি করার জন্য ৪ সেপ্টেম্বর যে নোটিস দিয়েছিল দমকল, তা আপাতত খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। কালীঘাট তৃণমূলের আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, […]

Continue Reading

সময় বদলেছে, ক্ষমতার পালাবদল হয়েছে—তবু বদলায়নি সেই প্রশ্ন! দুই বছর পরও আরজি করের অন্ধকারের নেপথ্যে কি ‘ভাইপো গ্যাং’-এর ছায়া?

নিউজপোল ব্যুরো: দুই বছর পেরিয়েও আরজি করের সেই ভয়াবহ রাতের বহু প্রশ্নের যেন শেষ নেই! আদালতে একের পর এক স্ট্যাটাস রিপোর্ট, তদন্তে নতুন SIT, নথি থেকে CCTV—সবই খতিয়ে দেখার কথা জানাচ্ছে CBI। কিন্তু অভয়ার পরিবারের প্রশ্ন একটাই—যাঁদের ভূমিকা নিয়ে শুরু থেকেই সন্দেহের কথা বলা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত কোথায়? শিয়ালদা আদালতে CBI-এর নতুন স্ট্যাটাস রিপোর্ট […]

Continue Reading

ভবানীপুরের হারের বদলা নিতেই চন্দ্রনাথকে সরাতে ২ কোটির সুপারি, নেপথ্যে ‘ভাইপো গ্যাং, চন্দ্রনাথ-কাণ্ডে বিস্ফোরক দাবি শুভেন্দুর

নিউজপোল ব্যুরো: চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড ঘিরে ফের বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই খুন নয়, এর নেপথ্যে ছিল বড় অঙ্কের টাকার খেলা। চন্দ্রনাথকে সরিয়ে দিতে প্রায় ২ কোটি টাকা খরচ করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। আরও চাঞ্চল্যকর অভিযোগ, এই টাকা সুপারি কিলারদের কাছে পৌঁছে দেওয়ার কাজে জড়িত […]

Continue Reading

রোগী সেজে চেম্বারে ঢুকল পুলিশ, তারপরই ফাঁস ‘ডাক্তারবাবু’র আসল রহস্য! সোনারপুরে গ্রেপ্তার বিশ্বরূপ আচার্য—অঙ্কোলজিস্ট পরিচয়ে চিকিৎসা, MBBS-FRCS-সহ ভুয়ো ডিগ্রির বিস্ফোরক অভিযোগ!

নিউজপোল ব্যুরো: রোগী সেজে চেম্বারে ঢুকেছিল পুলিশ, আর সেই ‘রোগী’র সামনেই খুলে গেল ডাক্তারবাবুর আসল পরিচয়! দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বিশ্বরূপ আচার্য নামে এক ব্যক্তিকে। পুলিশের অভিযোগ, নিজেকে অঙ্কোলজিস্ট অর্থাৎ ক্যানসার বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন তিনি। তাঁর নামের সঙ্গে MBBS, FRCS-সহ একাধিক ডিগ্রি ব্যবহার করা হলেও […]

Continue Reading

যত কাণ্ড হাবরায়! মামারবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ, পরে জঙ্গল থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার— গ্রেফতার দুই

নিউজপোল ব্যুরো: শনিবার সন্ধ্যার পর হঠাৎ নিখোঁজ নাবালিকা! রাত বাড়লেও বাড়ি ফেরেনি সে। মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও মেলেনি কোনও সাড়া। শেষ পর্যন্ত নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে আসে। হাবরা পুরসভা এলাকায় মামারবাড়িতে বেড়াতে আসা এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় […]

Continue Reading

নাগপুরে রোমহর্ষক ক্রাইম থ্রিলার! বন্দুক-বোমা নয়, “অস্ত্র” লাল লঙ্কার গুঁড়ো, নিমেষেই উধাও ৪ লক্ষ ক্যাশ

নিউজপোল ব্যুরো: ব্যাঙ্কের ভিতর তখন স্বাভাবিক কাজকর্মই চলছিল। আচমকাই চোখে-মুখে জ্বালা ধরানো লাল লঙ্কার গুঁড়ো! মুহূর্তের মধ্যে অন্ধকারের মতো পরিস্থিতি তৈরি হতেই সেই সুযোগে কাউন্টার থেকে উধাও প্রায় ৪ লক্ষ টাকা! মহারাষ্ট্রের নাগপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় এমনই চাঞ্চল্যকর লুঠের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে গতকাল সন্ধে নাগাদ। প্রত্যক্ষ তথ্য অনুযায়ী, […]

Continue Reading

সুরেন্দ্রনাথ ল’ কলেজে ২৩ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে পদত্যাগ ভাইস প্রিন্সিপালের, প্রিন্সিপালের দাবি—‘চাপ দিয়ে আমাকে দিয়ে পদত্যাগ করানো হয়েছে’

নিউজপোল ব্যুরো:  টানা ২৩ ঘণ্টার ঘেরাওয়ের পর শেষমেশ ইস্তফা, কিন্তু কলেজ ছাড়ার সময়ই বিস্ফোরক দাবি! সুরেন্দ্রনাথ ল’ কলেজে পড়ুয়াদের বিক্ষোভের জেরে ভাইস প্রিন্সিপাল মহম্মদি তারান্নুম পদত্যাগ করেছেন। তবে তাঁর দাবি, এই পদত্যাগ স্বেচ্ছায় নয়। পড়ুয়ারাই তাঁকে চাপ দিয়ে ইস্তফাপত্র লিখিয়েছেন। ফলে পদত্যাগের পরেও থামল না বিতর্ক, বরং সামনে এল নতুন অভিযোগ-পাল্টা অভিযোগ। বৃহস্পতিবার দুপুর ২টো […]

Continue Reading

সল্টলেকে বিশ্বের বৃহত্তম Fashion Wardrobe-এর উদ্বোধন, ₹১,৯০০ কোটির পর আরও ₹৫,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা – শিল্পমহলকে মুখ্যমন্ত্রীর বিরাট বার্তা

নিউজপোল ব্যুরো: সল্টলেকে শিল্পের মঞ্চে যেন একসঙ্গে জ্বলে উঠল একাধিক আলো! বিশ্বের বৃহত্তম Fashion Wardrobe-এর উদ্বোধন ঘিরে যখন তৈরি হয়েছে নজরকাড়া আবহ, ঠিক তখনই রাজ্যে বিনিয়োগ, নতুন স্টোর, কর্মসংস্থান এবং শিল্পবান্ধব পরিবেশ নিয়ে একের পর এক বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর আগে এই ঘোষণাকে ঘিরে শিল্পমহলেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। সল্টলেকে আয়োজিত অনুষ্ঠানে […]

Continue Reading

কলকাতায় কংগ্রেস নেতার গ্রেফতারির পরেই দুর্গাপূজায় আমিষ বিতর্ক নিয়ে এবার খাস গ্লাসগো থেকে বড় বয়ান বাগেশ্বর বাবার

নিউজপোল ব্যুরো: বাঙালির পাতে মাছ-মাংস, দুর্গাপুজোর উৎসব আর তার মাঝেই আচমকা ধর্মীয় ‘নিদান’—এই নিয়েই এখন তেতে উঠেছে বাংলা! কয়েকদিন আগের মন্তব্যে যে বিতর্কের আগুন জ্বলে উঠেছিল, এবার সেই আগুনেই গ্লাসগো থেকে মুখ খুললেন বাগেশ্বর বাবা।  হাওড়ার লিলুয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী দুর্গাপুজোর সময় প্যান্ডেলের পিছনে বা মঞ্চের নীচে আমিষ খাবার খাওয়ার […]

Continue Reading

রাতারাতি স্তব্ধ দিল্লির ঐতিহাসিক স্বর্ণবাজার! বেসমেন্টে কোটি কোটি টাকার বেআইনি কারবার, একসঙ্গে ৫৪টি গয়না ও সোনারুপোর দোকানে MCD-র সিল!

নিউজপোল ব্যুরো: সোনার বাজারে আচমকা প্রশাসনের ‘লক’! দোকানের শাটার নামিয়ে নয়, একেবারে সরকারি সিল মেরে বন্ধ করে দেওয়া হল ৫৪টি গয়না ও সোনারুপোর দোকান। চাঁদনি চকের কুচা মহাজানি এলাকায় এই ঘটনায় মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আর দোকানের ভিতরে কোটি কোটি টাকার গয়না ও মূল্যবান সামগ্রী থাকায় এখন সবচেয়ে বড় চিন্তা ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার সকাল […]

Continue Reading