বৃষ্টির ছোঁয়ায় শান্ত কলকাতা, কিন্তু উত্তরবঙ্গে জারি ভারী দুর্যোগের অ্যালার্ট!

নিউজপোল ব্যুরো: একটানা গরম আর অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কলকাতাবাসী। গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা অনেকটাই কমেছে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে গরমের দাপট অনেকটাই কমেছে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনায় অনেক বেশি উদ্বেগের। প্রবল বৃষ্টির জেরে একাধিক এলাকায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভোগান্তিতে পড়তে […]

Continue Reading

সোমবারেও বৃষ্টির দাপটে নাজেহাল তিলোত্তমা, অফিস টাইমে ঝোড়ো হাওয়ার সাথে তুমুল বৃষ্টি, ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

নিউজপোল ব্যুরো: রবিবারের ছুটির মেজাজ এক্কেবারে জলকাদায় মাখিয়ে দেওয়ার পর, সপ্তাহের প্রথম কাজের দিনেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই কলকাতাবাসীর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি জারি থাকবে। বিশেষ করে অফিস টাইমে এই দুর্যোগের দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে আজ সকালে বাড়ি থেকে […]

Continue Reading

জামাইষষ্ঠীর আগেই ভিজবে কলকাতা! পাতে ইলিশের সঙ্গে ছাতা রাখার পরামর্শ, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির বড় সতর্কতা

নিউজপোল ব্যুরো: জামাইষষ্ঠীর আগে বাঙালির প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই আবহাওয়া দফতরের বড় বার্তা! বাজারে মাছ-মাংস, মিষ্টি আর জামাই আপ্যায়নের ব্যস্ততার মাঝেই হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় ভিজে যেতে পারে গোটা কলকাতা। তাই এ বার জামাইষষ্ঠীর থালার পাশে ছাতাও রাখতে হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। […]

Continue Reading

তীব্র গরমের দাপটে হাঁসফাঁস তিলোত্তমা! আজ দিনভর গনগনে রোদের পর সন্ধ্যায় কি ভিজবে কলকাতা?

নিউজপোল ব্যুরো: আজ সকাল থেকেই কলকাতার আকাশে সূর্যদেব যেন আগুন ঝরাচ্ছেন। শহরজুড়ে চলছে তীব্র রৌদ্রোজ্জ্বল এবং প্রচণ্ড ভ্যাপসা গরমের একচ্ছত্র দাপট। আবহাওয়া দপ্তর পরিষ্কার জানিয়ে দিয়েছে, আজ দুপুরের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে। শুধু দিন নয়, রাতেও স্বস্তির কোনো আশা নেই। রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ২৯ ডিগ্রি সেলসিয়াসের […]

Continue Reading

সকালের আকাশ দেখে যারা ভাবছিলেন আবহাওয়া “কুল কুল”, বেলার দিকে তাদের অবস্থা হবে “ব্যাকুল”!

নিউজপোল ব্যুরো: সপ্তাহের শুরুতেই কলকাতার আবহাওয়ায় থাকছে মেঘ আর গরমের যুগলবন্দি। সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা থাকলেও তাতে স্বস্তির সম্ভাবনা খুব একটা নেই। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় শহরজুড়ে ভ্যাপসা গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের […]

Continue Reading

আজও আকাশে কালো মেঘ, ঝড়-বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমবে কি গরম?

নিউজপোল ব্যুরোঃ সকাল থেকে আকাশের মেজাজ বদলাতে পারে যে কোনও সময়। রাজ্যজুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও দুপুরে, আবার কোথাও সন্ধ্যার দিকে হঠাৎ নামতে পারে পশলা বৃষ্টি। তবে এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও, গরমের হাত থেকে পুরোপুরি রেহাই পাওয়া যাবে না। […]

Continue Reading

“কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে… মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়” – কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দমকা ঝড়ের সম্ভাবনা

নিউজপোল ব্যুরো: কুর্সির বেল্ট বাঁধুন, কারণ আবহাওয়া খারাপ হতে চলেছে— এই সতর্কবার্তাই এখন ঘুরছে দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দিনভর ভ্যাপসা গরমের পর হঠাৎ করেই আকাশে মেঘ জমে যাওয়ায় বদলাতে শুরু করেছে আবহাওয়ার চিত্র। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে […]

Continue Reading

হাঁসফাঁস গরমের পর সুখবর! বাংলার দরজায় বর্ষা, সূর্যের দাপটকে বিদায় বরুণ দেবের এন্ট্রিতে স্বস্তির নিঃশ্বাস বঙ্গে!

নিউজপোল ব্যুরো: গত কয়েক সপ্তাহ ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল ছিলেন বাংলার মানুষ। দিনের পর দিন চড়া তাপমাত্রা এবং বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও প্রভাবিত হয়েছে। তবে এবার কিছুটা স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার প্রবেশ ঘটবে খুব তাড়াতাড়ি। এর ফলে পাহাড় এবং উত্তরবঙ্গের বিভিন্ন […]

Continue Reading

গরম-আর্দ্রতায় নাজেহাল কলকাতা, বিকেলের আকাশে বৃষ্টির অপেক্ষা!! ভ্যাপসা আবহাওয়ায় অস্বস্তি, দিনভর গুমোট পরিবেশের পূর্বাভাস

নিউজপোল ব্যুরো: মঙ্গলবার কলকাতার আবহাওয়ায় গরম ও আর্দ্রতার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হতে পারে। দিনের শুরুটা তুলনামূলক স্বস্তিদায়ক হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অস্বস্তিদায়ক গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সকালবেলায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কিন্ত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদও চড়তে শুরু করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ […]

Continue Reading

আকাশ ভাঙা বৃষ্টির সতর্কতা! সপ্তাহভর ভিজবে বাংলা, উত্তরবঙ্গে সপ্তাহের শুরুতেই সতর্কবার্তা

নিউজপোল ব্যুরোঃ সপ্তাহের শুরুতেই আবহাওয়ার বড় বার্তা। উত্তরবঙ্গের একাধিক জেলায় সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট দেখা যেতে পারে। কলকাতার বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, সপ্তাহজুড়েই রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। […]

Continue Reading