Kolkata: নিউটাউনের পর এবার কাঁকুড়গাছি! গভীর রাতে অক্সিজেন সিলিন্ডার গোডাউনে বিধ্বংসী আগুন

নিউজ পোল ব্যুরো: নিউটাউনের (NewTown) ঘটনার পর ফের আতঙ্ক কাঁকুড়গাছিতে (Kolkata)। বুধবার গভীর রাতে একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় সিলিন্ডার ফাটার বিকট শব্দ শোনা যায়। আগুনের লেলিহান শিখায় গোডাউনটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। রাত আনুমানিক আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এখন পর্যন্ত […]

Continue Reading

NewTown: ইকো পার্কের কাছের বস্তিতে বিধ্বংসী আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম দমকল

নিউজ পোল ব্যুরো: ইকো পার্ক সংলগ্ন ঝুপড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ‘বাংলাদেশি কলোনি’ নামে পরিচিত ওই বসতিতে দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয়দের অভিযোগ, একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও ভয়ংকর রূপ নিয়েছে। আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও এখনও আগুন […]

Continue Reading

Mamata Banerjee: ভোটার তালিকায় বাদ পড়া নাম খতিয়ে দেখতে নির্দেশ, বিএলএদের ডাক মুখ্যমন্ত্রীর

নিউজ পোল ব্যুরো: বিএলএ-দের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে মূলত ডাকা হয়েছে কলকাতা-সহ হাওড়া-হুগলি লাগোয়া জেলাগুলির বিএলএ-দের। শুধু বিএলএ নন, নির্দিষ্ট বিধানসভায় বুথে বুথে ঘুরে ভোটের কাজে যুক্ত থাকেন যেসব গুরুত্বপূর্ণ কর্মী, তাঁদেরও ওই মিটিংয়ে থাকতে বলা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যেসব নাম বাদ গিয়েছে, […]

Continue Reading

Mamata Banerjee: তদন্তের মাঝেই ক্রীড়াদপ্তর মমতার হাতে, ইস্তফা গৃহীত হল অরূপের

নিউজ পোল ব্যুরো: ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাসের (Aroop Biswas) পদত্যাগপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠানে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনার পর নৈতিক দায়িত্ব স্বীকার করে নিজেই অব্যাহতির আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেই আবেদন মেনে নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁকে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি […]

Continue Reading

ভোটার তালিকায় গলদ! বৈধ ভোটারের নাম বাদ যাওয়ায় কলকাতায় সিইও দপ্তরের সামনে বিক্ষোভে BLO-রা

নিউজ পোল ব্যুরো: খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কলকাতায় সিইও দপ্তরের বাইরে উত্তপ্ত বিক্ষোভ দেখালেন বিএলও (BLO) অধিকার রক্ষা কমিটির সদস্যরা। বৈধ ভোটার হওয়ার পরও কেন তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এই দাবি নিয়ে তাঁরা মঙ্গলবার সিইও দপ্তরের সামনে প্রতিবাদ করতে শুরু করেন। এমনকি তাঁরা মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করার চেষ্টা করেন, […]

Continue Reading

Yuvabharati: যুবভারতী কাণ্ডে কড়া পদক্ষেপ নিল রাজ্য: সাসপেন্ড ডিসি, রাজীব কুমার-সহ ৩ জনকে শোকজ, গঠন হল সিট

নিউজ পোল ব্যুরো: যুবভারতী (Yuvabharati) ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনার পর রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিল। প্রাথমিক তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে একাধিক শাস্তিমূলক সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় প্রথমেই শোকজ নোটিস পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে (Rajeev Kumar)। একই সঙ্গে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকেও […]

Continue Reading

Suvendu Adhikari: খসড়া ভোটার তালিকা প্রকাশ, ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যা নিয়ে জল্পনা, কী বলছে রিপোর্ট?

নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার উপর বিশেষ নিবিড় সংশোধনী অভিযান চালানো হয়। এনুমারেশন ফর্ম (Enumaretion Form) বিতরণ ও সংগ্রহ, বাড়ি বাড়ি যাচাই এবং তথ্য মিলিয়ে দেখার দীর্ঘ প্রক্রিয়া শেষ হওয়ার পর মঙ্গলবার নির্বাচন কমিশন (Election Commission) প্রকাশ করেছে খসড়া ভোটার তালিকা। এই তালিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে কতজন ভোটারের […]

Continue Reading

SIR in West Bengal: খসড়া ভোটার তালিকা প্রকাশ,নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখে জানা যাবে বাদ পড়া নামের তথ্য

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার, ১৬ ডিসেম্বর সকালেই পশ্চিমবঙ্গে এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়ার আওতায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, এই খসড়া ভোটার তালিকা সাধারণ মানুষ অনলাইনে খুব সহজেই দেখতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক […]

Continue Reading

Draupadi Murmu: মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল খারিজ! রাষ্ট্রপতি ভবনের সিদ্ধান্তে জল্পনা

নিউজ পোল ব্যুরো: রাজ্যের বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে প্রস্তাবিত বড়সড় পরিবর্তনে আপাতত ইতি টানলেন মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। পশ্চিমবঙ্গ সরকারের আনা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুই গুরুত্বপূর্ণ সংশোধনী বিলে সম্মতি প্রদান করেননি তিনি। এর ফলে রাজ্য-সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা চ্যান্সেলর পদে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বসানোর প্রস্তাব কার্যকর হচ্ছে না। আরও পড়ুন: Mamata Banerjee: সাধারণ মানুষকেই গুরুত্ব, ‘ভিআইপি […]

Continue Reading

Mamata Banerjee: সাধারণ মানুষকেই গুরুত্ব, ‘ভিআইপি কালচার’ নিয়ে বড় ঘোষণা মমতার

নিউজ পোল ব্যুরো: ‘ভিআইপি সংস্কৃতি বরদাস্ত করা হবে না’, গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। ওই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জনস্বাস্থ্য, পূর্ত, পরিবহণ, বিদ্যুৎ, খাদ্য, দমকল, […]

Continue Reading