যাদবপুরে কার্ল মার্ক্সের উক্তি মুছে দেওয়ার স্পর্ধার নেপথ্যে কি এবিভিপি? ক্যাম্পাসে গেরুয়া বাহিনীর দাদাগিরির মারাত্মক অভিযোগ এসএফআই-এর

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেওয়াল লিখন ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। একের পর এক লেখার উপর সাদা রং পড়ছে, আর তার সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। এবার মুছে দেওয়া হল কার্ল মার্ক্সের একটি উক্তি। বুধবার সকালে সেই ছবি সামনে আসতেই নতুন করে সরগরম বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় থাকা কিছু […]

Continue Reading

বিপর্যয় এলেই এবার বুক ঢালবে ‘অর্জুন’ বাহিনী! অবসরপ্রাপ্ত জওয়ানদের নিয়ে ২০০ জনের বিশেষ স্কোয়াড গড়লেন মুখ্যমন্ত্রী

নিউজপোল ব্যুরো: প্রাকৃতিক বিপর্যয় হোক বা আচমকা বড় দুর্ঘটনা—উদ্ধারে এবার আরও শক্তিশালী ব্যবস্থা গড়ার পথে রাজ্য। অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে তৈরি হচ্ছে বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী ‘অর্জুন’। মঙ্গলবার কলকাতার এক অনুষ্ঠানে এই নতুন বাহিনী তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অতীতে একাধিক বড় বিপর্যয় ও দুর্ঘটনায় উদ্ধারকাজের সীমাবদ্ধতা সামনে এসেছে। তাই এবার […]

Continue Reading

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সুরক্ষায় এবার সরাসরি ময়দানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংবাদিকদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার দরজা খুলতেই খুশির হাওয়া রাজ্যজুড়ে

নিউজপোল ব্যুরো: সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিকদের স্বাস্থ্যবিমা এবং অবসরকালীন পেনশন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন ঘোষণায় সাংবাদিকদের চিকিৎসার সুবিধা যেমন বাড়ছে, তেমনই অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশনের অঙ্কও বাড়ানো হচ্ছে। ঘোষণা অনুযায়ী, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় সাংবাদিকরা এবার ৫ লক্ষ টাকা পর্যন্ত […]

Continue Reading

DoT-এর এক নোটিস জুড়েই সারা দেশে হুলস্থুল! মোবাইলের IMEI নম্বর নিয়ে কারচুপি করলেই ৩ বছরের জেল ও ৫০ লক্ষ টাকা জরিমানা

নিউজপোল ব্যুরো: মোবাইলের পরিচয় নম্বর নিয়ে এবার আর কোনও কারচুপি নয়! ফোনের IMEI নম্বর বদলানো, বিকৃত করা কিংবা অননুমোদিত IMEI-যুক্ত ডিভাইস ব্যবহার করলে বড়সড় আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে। টেলি কমিউনিকেশন দফতর বা DoT-এর সতর্কবার্তায় জানানো হয়েছে, এমন অপরাধে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ফলে ফোন […]

Continue Reading

রক্তের কালোবাজারি মামলার জট কেটে অবশেষে মেগা স্বস্তি! কলকাতার ৩ নামী বেসরকারি ব্লাড ব্যাঙ্কের ওপর থেকে উঠল নিষেধাজ্ঞা

নিউজপোল ব্যুরো: রক্তের মতো জরুরি পরিষেবা ঘিরে অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরেই নজরে ছিল কলকাতার একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। সেই তালিকায় থাকা তিনটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য দফতর। একাধিক শর্ত মেনে নেওয়া এবং মুচলেকা জমা দেওয়ার পর হাজরা, আলিপুর ও যোধপুর পার্কের তিন বেসরকারি ব্লাড ব্যাঙ্কের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। […]

Continue Reading

মঙ্গলবার দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় সশরীরে হাজিরার কড়া নির্দেশ! ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার খোদ অভিষেককে লালবাজারের ডেডলাইন

নিউজপোল ব্যুরো: ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার রেশ এখনও কাটেনি। এবার সেই ঘটনাতেই তদন্ত আরও এক ধাপ এগোল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলেছে কলকাতা পুলিশ। একই ঘটনায় দলের আরও কয়েকজন নেতা ও ঘনিষ্ঠ সহযোগীকেও নোটিস পাঠানো হয়েছে। গত ২৭ […]

Continue Reading

সরকারি কাজে বাধা ও মহিলা পুলিশকে হেনস্থার মামলা! ডেরেক ও’ব্রায়েনকে লালবাজারের ডেডলাইন, বুধবারই থানায় তলব

নিউজপোল ব্যুরো: ক্যামাক স্ট্রিটের অফিসকাণ্ডের রেশ কাটার আগেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ফের পুলিশের নোটিস। সোমবার সকালে তাঁর প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে গিয়ে দ্বিতীয় নোটিস দেয় পুলিশ। ওই নোটিসে বুধবার শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। ফলে এই মামলাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ২৭ অগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক […]

Continue Reading

পাপ নাকি বাপকেও ছাড়ে না, কিন্তু এখানে তো পাপ ‘দিদি’কেও ছাড়ল না! ক্যাথিড্রাল রোডের মেগা জনসভায়হাইকোর্টের শর্ত লঙ্ঘন করতেই মমতার বিরুদ্ধে পুলিশের Suo Motu মামলা

নিউজপোল ব্যুরো: আদালতের নির্দেশ, রাজনৈতিক সভা আর রাস্তার যান চলাচল—এই তিনকে ঘিরেই শুক্রবার কলকাতায় তৈরি হল নতুন বিতর্ক। ক্যাথিড্রাল রোডে ‘কালীঘাট তৃণমূল’-এর সভা চলাকালীন রাস্তা বন্ধ হয়ে যানজট তৈরি হওয়ার অভিযোগ উঠতেই পরিস্থিতি দ্রুত রাজনৈতিক সংঘাতে গড়ায়। এর পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। অভিযোগের কেন্দ্রে রয়েছে হাইকোর্টের […]

Continue Reading

প্রেসিডেন্সি জেলের ভেতর কুখ্যাত জঙ্গির হাইটেক কন্ট্রোল রুম! আফতাব আনসারির সেলে মিলল ৩টি স্মার্টফোন ও জোড়া ওয়াই-ফাই রাউটার

নিউজপোল ব্যুরো: জেলের চার দেওয়ালের ভিতরেই কি চলছিল গোপন যোগাযোগ? প্রেসিডেন্সি জেলে বন্দি কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির সেল থেকে একের পর এক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের ঘটনায় এবার চাঞ্চল্য ছড়িয়েছে। জেল কর্তৃপক্ষের বিশেষ তল্লাশিতে উদ্ধার হয়েছে জোড়া রাউটার, একাধিক স্মার্টফোন, একটি আইফোন-সহ বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম। ফলে প্রশ্ন উঠছে, জেলের ভিতরে বসেই কি বাইরের কারও সঙ্গে […]

Continue Reading

বিলবোর্ড খুলতে গিয়ে ক্যামাক স্ট্রিটে রণক্ষেত্রে ধুন্ধুমার চারিধার, আটকের পরে কোর্টে যাচ্ছেন অভিষেক এবার

নিউজপোল ব্যুরো: একটা বিলবোর্ড খুলতে গিয়ে বৃহস্পতিবার বিকেলে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার ক্যামাক স্ট্রিট। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় হিসেবে পরিচিত দফতরের টপ ফ্লোরে থাকা ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ লেখা বিলবোর্ড খুলতে যায় কলকাতা পুরসভা ও পুলিশ। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় তুমুল উত্তেজনা। কয়েক ঘণ্টা ধরে চলে টানাপড়েন, বচসা এবং ধস্তাধস্তি। শেষ […]

Continue Reading