নিউজ পোল ব্যুরো: নতুন কর যুগে পা রাখল ভারত। সোমবার সকাল থেকেই কার্যকর হল দেশের নতুন জিএসটি (GST) কাঠামো, যা সাধারণ মানুষের খরচ কমাতে ও ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করতে আনা হয়েছে। আগের চারটি কর স্ল্যাব (৫%, ১২%, ১৮% ও ২৮%) সরিয়ে রেখে এখন শুধুই থাকছে দুটি স্ল্যাব- ৫% ও ১৮%। কিছু পণ্য রাখা হয়েছে একেবারে করমুক্ত, আবার বিলাসবহুল পণ্যে বসেছে বিশেষ উচ্চ কর। দেখে নিন একনজরে নতুন জিএসটি (GST) কাঠামোয় কী কী সস্তা হল, আর কোন কোন পণ্যের দাম রইল লাগামছাড়া।
আরও পড়ুন: Stanford University Rating: বাংলার নীলাঙ্কুশ এখন দেশের দ্বিতীয় শীর্ষ বিজ্ঞানী
যা যা সস্তা হচ্ছে — নিত্যপ্রয়োজনীয় থেকে গাড়ি পর্যন্ত
নতুন কাঠামোয় আগের তুলনায় সস্তা হচ্ছে:
দুধ, পনির, ঘি, সাবান, শ্যাম্পু
টিভি, এসি, ছোট গাড়ি ও ৩৫০ সিসি পর্যন্ত মোটরবাইক
হোটেল বুকিং, বিউটি ও স্বাস্থ্যসামগ্রী
১০০ টাকার নিচের সিনেমা টিকিট (১২% থেকে কমে এখন ৫%)
লাইফ ইনস্যুরেন্স ও হেলথ ইনস্যুরেন্স প্রিমিয়াম এখন একেবারেই করমুক্ত
৩৩টি জীবনদায়ী ওষুধে জিএসটি শূন্য
তাজা ফল, সবজি, ছানা, পনির, রুটি, পরোটা ইত্যাদি সম্পূর্ণ করমুক্ত
যেখানে দাম বাড়ছে বা কর বাড়ানো হয়েছে
নতুন হারে ৪০% কর (GST) বসেছে:
তামাকজাত পণ্য, পান মশলা, সফট ড্রিঙ্কস
বিলাসবহুল পণ্য যেমন দামি গাড়ি, ইয়ট, প্রাইভেট জেট ইত্যাদি
সোনার গয়না বা হীরে কিনতে হলে এখন দিতে হবে ৩% জিএসটি, যা আলাদা বিশেষ স্ল্যাব হিসেবে রাখা হয়েছে।
দোকানদারদের জন্য কড়া বার্তা
যে কোনও পুরনো স্টকও বিক্রি করতে হবে নতুন কর হারে। এমআরপি বেশি থাকলেও বিক্রি করতে হবে নতুন হারে হিসেব করে। যদি দোকানদার অতিরিক্ত দাম নেন, ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে অভিযোগ জানানো যাবে। জরিমানা বা জেলও হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
