Ganesh Festival: গণেশ চতুর্থীতে জমজমাট বসিরহাট, উৎসবে মাতল সীমান্তের মানুষ

নিউজপোল ব্যুরো:উৎসব মানেই আনন্দ, সাজসজ্জা আর পুজোর আয়োজন। তবে বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় এবারের গণেশ পুজোয় আনন্দের পাশাপাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে এক সুন্দর মানবিক বার্তাও। গণেশ চতুর্থী উপলক্ষে বসিরহাটের টাউন হল, পুরাতন বাজার থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির বিভিন্ন এলাকায় জাঁকজমক করে পুজোর আয়োজন হয়েছে। এরই মধ্যে একটি পুজোর উদ্যোগ বিশেষভাবে নজর কেড়েছে। গণেশের সঙ্গে […]

Continue Reading

Rekha Patra: আমার পরিবারের উপর আঘাত এলে ছেড়ে কথা বলব না’, বিস্ফোরক রেখা পাত্র

নিউজপোল ব্যুরো: সন্দেশখালিতে ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি। নিজের মাকে মারধরের চেষ্টার অভিযোগ তুলে এবার সরব হলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। একইসঙ্গে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে কড়া বার্তা দিয়েছেন তিনি। রেখা পাত্রের অভিযোগ, সন্দেশখালির বউ ঠাকুরানি এলাকায় তাঁদের বাপের বাড়ি। সেখানে তাঁর মা একা থাকেন। সম্প্রতি রাতের অন্ধকারে মুখ বাঁধা কয়েকজন তাঁর বাড়ির […]

Continue Reading

চাকরির প্রলোভনে বাংলাদেশে পাচার, ১৭ দিন পর ভাইয়ের হাতে ফিরলেন মধুমিতা

নিউজপোল ব্যুরো: সংসারের আর্থিক চাপ কিছুটা কমাতে কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছিলেন কলকাতার শ্যামপুকুরের বাসিন্দা মধুমিতা মিস্ত্রি মণ্ডল। সোশ্যাল মিডিয়া তিনি তামিলনাড়ুতে পাওয়া চাকরির প্রস্তাবকে বিশ্বাস করেন। কিন্তু সেখানে চাকরি তো দূরের কথা, অভিযোগ, তাঁকে পাচার করে দেওয়া হয় বাংলাদেশে। দীর্ঘ ১৭ দিন পর অবশেষে দেশে ফিরলেন মধুমিতা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মধুমিতা মূলত উত্তর […]

Continue Reading

পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই হাতাহাতি! জমি বিবাদে উত্তপ্ত সন্দেশখালি, কাঠগড়ায় বিধায়ক রেখা পাত্র

নিউজপোল ব্যুরো: জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে ফের উত্তপ্ত সন্দেশখালি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই শরিকদের মধ্যে বচসা ও হাতাহাতির অভিযোগ উঠেছে হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনাটি সন্দেশখালি-২ ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের বউঠাকুরান গ্রামের বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, রেখা পাত্রের […]

Continue Reading