আচমকা মেঘের আড়ালে ঢেকে গেল তিলোত্তমা! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির কারণে কলকাতা-সহ ৩ জেলায় কমলা সতর্কতা জারি
নিউজপোল ব্যুরো: সন্ধ্যা নামার আগেই কালো মেঘে ঢেকে গেল তিলোত্তমা। তারপরই শুরু বজ্রপাত, ঝোড়ো হাওয়া আর টানা বৃষ্টির দাপট। আবহাওয়ার এই হঠাৎ বদলে চিন্তা বাড়ল কলকাতা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি করেছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। […]
Continue Reading