ক্যাম্পাসে ঢুকে ৪ নম্বর গেটে আগুন, বামেদের পোস্টার পোড়াল উগ্র ABVP! ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়ে হামলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি মিটিংকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা বুধবার রাত গড়াতেই সংঘর্ষের অভিযোগে পৌঁছয়। একদিকে ABVP-র দাবি, তাদের অন্তত চার ছাত্র আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নিখিল দাসের উপরও হামলা হয়েছে। অন্যদিকে SFI-সহ বাম ছাত্র সংগঠনগুলির পাল্টা অভিযোগ, ABVP সমর্থকরা ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর, ইটপাটকেল ছোড়া এবং পোস্টার-পতাকায় আগুন […]

Continue Reading

যাদবপুরে পড়ুয়াদের আটকে রেখে আগুন জ্বালানোর বিস্ফোরক অভিযোগ, হামলার প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক ABVP-র

নিউজপোল ব্যুরো: জিবি মিটিংকে কেন্দ্র করে মঙ্গলবার রাতের তাণ্ডবের পর এবিভিপির দাবি— তাদের সমর্থকদের একটি ঘরে আটকে রেখে বাইরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল! তবে এই বিস্ফোরক দাবির স্বাধীন সত্যতা কিংবা বাম শিবিরের স্পষ্ট প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই হামলার প্রতিবাদেই আজ গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে এবিভিপি, যা ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। […]

Continue Reading

জিবি মিটিং ঘিরে যাদবপুরে রণক্ষেত্রের অভিযোগ! যাদবপুরে মধ্যরাতের তাণ্ডবে রক্তাক্ত ৪, হাসপাতালে ভর্তি এবিভিপি সভাপতি সহ একাধিক পড়ুয়া

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি মিটিং ঘিরে বুধবার হঠাৎই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা সাধারণ সভাকে কেন্দ্র করে এবিভিপি এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে প্রথমে তর্কাতর্কি, পরে হাতাহাতির অভিযোগ ওঠে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবিভিপির দাবি, তাদের কয়েকজন সদস্যকে ঘিরে মারধর করা হয়েছে। ঘটনায় সংগঠনের যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার […]

Continue Reading

এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘অ্যারেস্ট ওয়ারেন্ট’! ধর্মীয় ভাবাবেগে আঘাত মামলায় চরম বিপাকে তৃণমূল নেত্রী

নিউজপোল ব্যুরো: কৃষ্ণনগরের আদালত চত্বরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে। ‘তুলসী মালা’ নিয়ে কথিত মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় এবার বড় পদক্ষেপ করল আদালত। নির্ধারিত সময়ে সশরীরে হাজির না হওয়ায় মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে মামলার নথি অনুযায়ী জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র […]

Continue Reading

কীভাবে মিলেছিল ফায়ার সার্টিফিকেট? তারাপীঠ কাণ্ডে বড় কোপ! ৯ জনের মৃত্যুর জেরে সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার

নিউজপোল ব্যুরো: ১৭ অগস্টের সেই বিভীষিকাময় সকালটা হয়তো সহজে ভুলতে পারবে না তারাপীঠ। ‘হোটেল বিদেশিনী’র সেই সর্বগ্রাসী আগুনে ৯ জন পুণ্যার্থীর মর্মান্তিক পরিণতির পর অবশেষে ঘুম ভাঙল জেলা প্রশাসন থেকে শুরু করে নবান্নের। অগ্নিকাণ্ডের জল গড়িয়েছে বহুদূর। একদিকে গাফিলতির দায়ে বলির পাঁঠা হলেন দমকলের স্টেশন অফিসার, অন্যদিকে সোজাসুজি নোটিস নিয়ে একের পর এক হোটেলের দরজায় […]

Continue Reading

কীভাবে লাগল আগুন? কীভাবে চলে গেল ১টি শিশু-সহ ৯টি তরতাজা প্রাণ? সুইচ বোর্ডের সামান্য শর্ট সার্কিট নাকি বড় কোনো গাফিলতি?

নিউজপোল ব্যুরো: নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলের ভিতরেও ছিলেন বহু আবাসিক। আচমকাই আগুনের খবর। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় হোটেলের একের পর এক তলা। কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত আগুনের কবলে পড়ে প্রাণ হারান ৯ জন, তাঁদের মধ্যে ছিল একটি শিশুও। আরও ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো […]

Continue Reading

ভয়াবহ আগুনে হোটেলের ভিতর মৃত্যুফাঁদ! বাজেনি অ্যালার্ম, বন্ধ লিফ্ট—সিঁড়ি দিয়ে নেমে প্রাণে বাঁচলেন আতঙ্কিত আবাসিকরা

নিউজপোল ব্যুরো: ভোরের আলো ফোটার আগেই যেন আতঙ্ক নেমে এসেছিল নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে। হোটেলের ভিতর আচমকা ধোঁয়া ছড়িয়ে পড়তেই কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে যে যার মতো বেরনোর চেষ্টা করেন। কিন্তু সেই পথও ছিল সহজ নয়। অভিযোগ, আগুন লাগার পরও ফায়ার অ্যালার্ম বাজেনি। কাজ […]

Continue Reading

তারাপীঠের পর এবার জতুগৃহ খাস কলকাতা! নিউ মার্কেটের জতুগৃহে ৯ জনের মর্মান্তিক মৃত্যুতে শিউরে ওঠা সত্য সামনে

খাস কলকাতার নিউ মার্কেট এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে আসছে একের পর এক শিউরে ওঠার মতো তথ্য। আগুন লাগার সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। আচমকা চিৎকার আর ধোঁয়ার গন্ধে ঘুম ভাঙলেও, অনেকেই আর সহজে বেরিয়ে আসতে পারেননি। অভিযোগ ও প্রাথমিক দমকল সূত্রের তথ্য অনুযায়ী, হোটেলের ভিতরের সরু পথ, জটিল গলিপথ, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থার […]

Continue Reading

দুর্যোগের দাপট কমছে, কিন্তু স্বস্তি এখনও নয়! দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা, ঘামে-গরমে নাজেহাল হবে তিলোত্তমা

নিউজপোল ব্যুরো: কয়েক দিনের টানা বৃষ্টি ও দুর্যোগের পর ধীরে ধীরে বদলাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। নিম্নচাপের প্রভাব কিছুটা কমলেও পুরোপুরি রেহাই মিলছে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও আকাশে থাকবে মেঘের আনাগোনা। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে থাকবে চেনা সমস্যা—ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ […]

Continue Reading

মোদি সরকারের রাতের ঘুম ওড়াতে এবার ভারতে ‘নকশাল’ পার্টির ধামাকা এন্ট্রি, স্রেফ ২ দিনে ৫ লাখ ফলোয়ার, কিন্তু কারা এই ‘দিমাগি নকশাল পার্টি’?

নিউজপোল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু এবার একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উত্থান ঘিরে তৈরি হয়েছে জোর চর্চা। নাম ‘দিমাগি নকশাল পার্টি’। চলতি মাসেই তৈরি হওয়া এই অ্যাকাউন্টটি মাত্র দু’দিনের মধ্যে ৫ লাখের বেশি ফলোয়ার পেয়ে যাওয়ার দাবি ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নানা প্রশ্ন। অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, পেজটি সম্প্রতি তৈরি হয়েছে এবং […]

Continue Reading