National Cooperative University: গুজরাটে দেশের প্রথম সমবায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অমিত শাহ

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: গুজরাটের আনন্দে দেশের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয়ের (National Cooperative University) ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ। ভারতের অন্যতম বৃহৎ সমবায় প্রতিষ্ঠান আমূল-এর আবাসস্থল এই আনন্দেই গড়ে উঠছে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে ভারতের সমবায় আন্দোলনের পথিকৃৎ ত্রিভুবনদাস কিশিভাই প্যাটেল-এর নামে।

আরও পড়ুন:Shefali Jariwala: স্ত্রী শেফালীকে হারিয়ে আবেগঘন পোস্টে পরাগ বললেন “যেখানেই জন্মাবে, খুঁজে নিয়ে ভালোবাসব তোমায়”

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “সহকারে সমৃদ্ধি” (Prosperity through Cooperation) দর্শন সফল করতে দক্ষ পেশাদার গড়ে তুলবে এই বিশ্ববিদ্যালয়। পাশাপাশি তিনি আহ্বান জানান, সমবায় শিক্ষাকে মাধ্যমিক স্তর থেকেই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক। সিবিএসই ইতিমধ্যেই কো-অপ (National Cooperative University) বিষয় যুক্ত করেছে, গুজরাট সরকারকেও একই পথ অনুসরণ করার অনুরোধ করেন তিনি। বিশ্ববিদ্যালয়টি মূলত সমবায় ব্যবস্থাপনা, অর্থনীতি, আইন, বিপণন ও গ্রামীণ উন্নয়নের ওপর বিশেষায়িত পাঠ্যক্রম চালাবে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় ২০ লক্ষ সমবায় পেশাদারকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এর আওতায় থাকবে দুগ্ধ উৎপাদন, মৎস্য চাষ ও কৃষি ঋণ সমিতির সদস্যরাও।

বিশ্ববিদ্যালয়টি (National Cooperative University) একটি গবেষণা ও উন্নয়ন কাউন্সিল গড়ে তুলবে, যা উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেবে। চার বছরের মধ্যে দেশের ২০০-রও বেশি সমবায় প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্তি ঘটানো হবে। এতে সমবায় খাতের মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও জব সৃষ্টিতে বড় ভূমিকা নেওয়া যাবে। এই প্রকল্পের প্রসঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন, “আনন্দে এই বিশ্ববিদ্যালয়ের সূচনা সময়োপযোগী সিদ্ধান্ত। এটি এমন একটি প্রজন্ম গড়ে তুলবে যারা সমবায় মূল্যবোধে বিশ্বাসী ও গ্রামীণ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।” এই প্রকল্পের মাধ্যমে ত্রিভুবনদাস প্যাটেলের উত্তরাধিকারকে সম্মান জানানো হচ্ছে, যিনি ১৯৪৬ সালে খেদা জেলায় সমবায় আন্দোলনের সূচনা করেন। আজ তা ৮০,০০০ কোটির উদ্যোগে রূপান্তরিত হয়েছে, যার সঙ্গে জড়িত ৩৬ লক্ষেরও বেশি মহিলা। এই উদ্যোগ ভারতের সমবায় খাতের একটি নতুন অধ্যায়ের সূচনা করল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT