নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে (North Bengal) বর্ষার দাপট চলছে জোরকদমে। জোড়া অক্ষরেখা এবং নিম্নচাপ ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের একাধিক জেলায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে (Weather Forecast) হাওয়া অফিস। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আজ, রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (Rain Alert) রয়েছে। শহরের আকাশ থাকবে মেঘলা, বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: South Bengal rain alert: মঙ্গলবার থেকে আবহাওয়ার ভোলবদল
দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড়-বৃষ্টি?
বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান — এই জেলাগুলিতে অতি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast)।
কতদিন চলবে এমন আবহাওয়া?
সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী ১১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতার (Kolkata) তাপমাত্রা আপাতত ২৬-৩০ ডিগ্রির মধ্যেই থাকবে।উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast) রয়েছে। মালদা এবং নিচু এলাকার জেলাগুলিতে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে স্বস্তি আসতে পারে।
সমুদ্রে বিপত্তি: রায়দিঘির ট্রলার দুর্ঘটনারথযাত্রার সময় গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়ে একটি ট্রলার। আটদিনের অভিযান শেষে ফেরার পথে মাঝসমুদ্রে হঠাৎ ট্রলারের পাটাতন ছিঁড়ে জলে ডুবে যায় ট্রলারটি। তবে সৌভাগ্যবশত, ১৩ জন মৎস্যজীবী প্রাণে বেঁচে ফেরেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
