নিউজ পোল ব্যুরো: নিম্নচাপ (Low Pressure) কেটে গেলেও বাংলা জুড়ে এখনও থামেনি বর্ষা। তবে আগামী কয়েক দিনে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের (Rain Weather Update) ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস (Weather Office)। চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের প্রতিটি অঞ্চলের বৃষ্টি ও আবহাওয়ার সম্ভাব্য চিত্র।
আরও পড়ুন: Weather Update: শুক্রেও বৃষ্টি, কিন্তু স্বস্তি মিলবে কি?
গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির কারণ ছিল বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপ। সেটি এখন শক্তি হারিয়ে ঝাড়খণ্ড (Jharkhand) ও বিহারের (Bihar) দিকে সরে গিয়েছে। যদিও নিম্নচাপ দুর্বল হয়েছে, কিন্তু এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। ফলে আগামী ২২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain Weather Update) অব্যাহত থাকবে।
পুরুলিয়া (Purulia) ও কাঁথির উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত হওয়ায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং অল্প বিস্তৃত বৃষ্টি থাকবে। আজ অর্থাৎ বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা (Rain Weather Update) বেশি। বাকি জেলাতেও দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তার ফলে বাড়বে অস্বস্তিও।
অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি এখনও বেশ জটিল। বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতার (Kolkata) আকাশ আজও থাকবে মেঘলা, সঙ্গে হতে পারে দু-এক পশলা বৃষ্টি। সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির আশেপাশে। বাতাসে আর্দ্রতা থাকবে ৯০ শতাংশেরও বেশি। ফলে বৃষ্টি না হলে ঘেমে-নেয়ে অস্বস্তি আরও বাড়বে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে তেমন কোনো বড় বিপদের আশঙ্কা নেই, তবে উত্তরবঙ্গে বৃষ্টি নজরদারিতে রাখার মতো। আবহাওয়ার এমন রূপে বৃষ্টির ছুটি যেমন মিলবে, তেমনি বেড়ে যাবে অস্বস্তিও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
