Dilip Ghosh : “যা বলার সময় মতো বলব”, দিল্লিতে নাড্ডার সঙ্গে সাক্ষাৎ না পেয়ে বললেন দিলীপ

breakingnews কলকাতা দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দিলীপ ঘোষের সঙ্গে আরও স্পষ্ট দলের দুরত্ব। বাংলায় প্রধানমন্ত্রীর সফরের দিনেই দিল্লি উড়ে গিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । কিন্তু কেন গিয়েছেন তা নিয়ে মুখে এঁটেছিলেন কুলুপ। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে বলে গিয়েছেন পার্টির কাজেই যাচ্ছেন। কিন্তু দিল্লি গিয়েও কাজের কাজ হল না কিছুই। বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ফিরলেন ফাঁকা হাতে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আমলে একেবারেই কোণঠাসা হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ। দলের কোনও কর্মসুচিতেই দেখা যায়নি তাকে। তবে শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর ও তাঁর সঙ্গে সাক্ষাৎ-এর পর পুরানো ফর্মে ফিরেছিলেন দিলীপ ঘোষ। তাঁর যে দলবদলের জল্পনা শুরু হয়েছিল তাতে জল ঢেলে জানিয়েছিলেন তিনি বিজেপিতেই থাকছেন যাবেন মোদীর সভাতেই। যদিও বিজেপি নেতা জানিয়েছিলেন মোদীর সভায় দল তাঁকে আমন্ত্রণ জানায়নি তিনি সভায় উপস্থিত থাকবেন একজন কর্মী হিসেবে। কিন্তু শুক্রবার সকালে সেই চিত্র বদলে গিয়েছে। মোদীর সভার বদলে দিল্লি উড়ে যান দিলীপ ঘোষ। দুপুর একটা নাগাদ পৌঁছান জেপি নাড্ডার বাড়ি। কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই তাঁর গাড়ি বেড়িয়ে যায়। তখনই প্রশ্ন করা হলে দিলীপ জানান, “যা বলার সময় মতো বলব।”

আরও পড়ুন : Dilip Ghosh: আমন্ত্রণ নয়, অবহেলা—দলই চায় না আমি থাকি, দুর্গাপুরের সভার দিনে দিল্লিমুখো দিলীপ ঘোষ

শুক্রবার দিল্লি যাওয়ার আগে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “পার্টি আমন্ত্রণ জানায়নি, কর্মীরা ডেকেছিলেন। কিন্তু দল চায় না আমি সভায় থাকি।” নিজেই বলছেন, “আমি গেলে হয়তো অস্বস্তি হত। তাই যাচ্ছি না।” এবার রাজনীতির চাকা ঘোরে ২১ জুলাইয়ের দিকে। দিলীপ ঘোষ সেই মঞ্চে কী বার্তা দেন, তা নিয়েই এবার অপেক্ষা রাজনৈতিক মহলের। অভিমান নাকি বিদ্রোহ, সময়ের অপেক্ষা মাত্র। দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন তাঁকে কোনও না কোনও মঞ্চে দেখা যাবে। আজ দিলীপের দিল্লি সফরের পরেই এই চর্চা শুরু হয়েছে মোদীর মঞ্চে না থাকলে তাহলে কোন মঞ্চে থাকবেন দিলীপ। বিকেলে যদি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ হয় তাহলেই সব ছবি স্পষ্ট হয়ে যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT