নিউজ পোল ব্যুরো: দক্ষিণী ছবির সুপারস্টার বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda) ফের শিরোনামে তবে এ বার কোনও ব্লকবাস্টারের জন্য নয়, শারীরিক অসুস্থতার কারণে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন বিজয়। শোনা যাচ্ছে, দিন দুয়েক আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, শরীর এখনও বেশ দুর্বল। তবে চিকিৎসকেরা আশাবাদী, আগামী ২০ জুলাইয়ের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন:Babul Supriyo: “রাজনীতি আমার নয়, সুরই আমার জীবন”- বাবুলের আবেগঘন পোস্টে জল্পনা তুঙ্গে!
এই ঘটনার সময়ে আরও একটা বড় কারণ চিন্তার তাঁর আসন্ন ছবি ‘কিংডম’ (Kingdom)। মুক্তির আগেই চূড়ান্ত ব্যস্ততায় ছিলেন বিজয় (Vijay Deverakonda)। ছবির প্রচারে নেমে দিনরাত পরিশ্রম করছিলেন তিনি। তবে হঠাৎ এই অসুস্থতা প্রচারে বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে প্রযোজক দলের কাছে। ‘কিংডম’ একটি ঐতিহাসিক পটভূমির ওপর নির্মিত ছবি। স্বাধীনতা উত্তর পর্বে সিংহল-তামিল জাতিগত সংঘাত এবং শরণার্থী সংকট এই ছবির মূল প্রেক্ষাপট। ছবি তৈরিতে বাজেট ছিল বিশাল, আর তাই প্রত্যাশাও তুঙ্গে।
মূলত ৩০ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে উপমহাদেশে উত্তপ্ত পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। অবশেষে নতুন মুক্তির তারিখ ঘোষণা হয়েছে ৩১ জুলাই। ভক্তদের চোখ এখন বিজয়ের (Vijay Deverakonda) দ্রুত আরোগ্যের দিকে। কারণ তাঁর উপস্থিতি ছাড়াও ছবির প্রচার অনেকটাই ফিকে হয়ে যেতে পারে। এখন দেখার, হাসপাতাল থেকে ফিরেই কি আবার আগের মতই ছন্দে ফিরতে পারবেন এই ‘অর্জুন রেড্ডি’ (Arjun Reddy) খ্যাত তারকা?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
