Mohun Bagan vs East Bengal: ফের সূচী পরিবর্তন। আগামীকাল হচ্ছে কলকাতা লিগের ডার্বি?

ক্রীড়া ফুটবল

নিউজ পোল ব্যুরো: পিছিয়ে যাচ্ছে কলকাতা লিগের ডার্বি ম্যাচ (Mohun Bagan vs East Bengal)। আগে বোঝা গিয়েছিল পিছোবে ডার্বি। আর সেই মতোই মোহন-ইস্ট লড়াইয়ের সময়সূচিতে পরিবর্তন ঘটেছে। প্রথমে ১৯ জুলাই হ‌ওয়ার কথা ছিল ডার্বির। কিন্তু তা পূর্ব নির্ধারিত দিনে না হয়ে নতুন দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইএফ‌এ (IFA)।

আরও পড়ুন: Andre Russell: আগামী বছর টি-২০ বিশ্বকাপের আগে বড় ঘোষণা ওয়েস্ট ইন্ডিজ তারকার

বৃহস্পতিবার দিনভর ডার্বির (Mohun Bagan vs East Bengal) সূচী নিয়ে আলোচনায় বসে বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থা। সচিব অনির্বাণ দত্ত, উত্তর ২৪ পরগণা জেলা ক্রীড়া সচিব নবাব ভট্টাচার্যরা সহ উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। সূত্রের খবর প্রায় পাঁচ ঘন্টার আলোচনায় মূলত এত কম সময়ে ডার্বির মতো হাইভোল্টেজ ম্যাচ আয়োজন সম্ভব নয় বলেই মত দেয় সব পক্ষ। সূচী পরিবর্তনের নেপথ্যে মূলত মাঠ, টিকিট বন্টন ও নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়েছে আইএফ‌এ।

কলকাতা ডার্বি (Mohun Bagan vs East Bengal) মানেই শহরে উৎসবের আবহ। গ্যালারিতে উত্তেজনা, পতাকা, ঢাকের বাদ্যি ও আবেগ—সব মিলিয়ে এই ম্যাচ ঘিরে থাকে চরম উত্তাপ। ফলে সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত অনেক সমর্থকের মধ্যেই একপ্রকার হতাশা সৃষ্টি করেছে। তবে খুব বেশী দিন অপেক্ষা করতে হবে না তাদের। কারণ ১৯ জুলাইয়ের পরিবর্তে তার পরের শনিবার অর্থাৎ ২৬ জুলাই হবে এই ম্যাচ। মাত্র এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবলের সবথেকে বড় ম্যাচ।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=ivYhlZqF-R8fTkyH

ডার্বি যে ১৯ তারিখ হবে না সেই বিষয়ে আভাস পাওয়া গিয়েছিল আগেই। তারপরেও দুই প্রধান আশাবাদী ছিল যে নির্দিষ্ট দিনেই তা আয়োজিত হবে। কিন্তু শেষমেশ নিরাপত্তা ও অন্যান্য বিষয়গুলি নিয়ে ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। তাই শেষমেশ পিছিয়েই যাচ্ছে মরশুমের প্রথম বড়ো ম্যাচ। তবে তারিখ পিছোলেও স্থান বা সময়ে কোন‌ও পরিবর্তন হচ্ছে না। আগামী ২৬ জুলাই, শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে কল্যাণী স্টেডিয়ামেই হবে খেলা।