নিউজ পোল ব্যুরো: ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar) শুধু খ্যাতির জন্য নন, নিজের ফিটনেস ও রূপচর্চার জন্যও বিপুল জনপ্রিয়। বহু তরুণ-তরুণীর কাছে তিনি এখন এক অনুপ্রেরণা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি বিশেষ মাচা প্রোটিন স্মুদির রেসিপি শেয়ার করেছেন তিনি, যা তাঁর রূপ-যাপন ও ফিটনেসের অন্যতম মূল চাবিকাঠি।
আরও পড়ুন: Recipe: পাউরুটি আর দই–চমৎকার এক জলখাবারের জুটি
জাপানি কায়দায় তৈরি এই স্মুদি শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং ত্বক উজ্জ্বল করে। এই স্মুদি নিয়মিত খাওয়ার অভ্যাস সারার, বিশেষ করে সকালবেলা। তিনি নিজে পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে। ফলে খাদ্যাভ্যাস ও শরীরচর্চা বিষয়ে তাঁর জ্ঞান যথেষ্ট আধুনিক ও বৈজ্ঞানিক।
সারা জানিয়েছেন, একটা সময় তিনি পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS)-এ ভুগতেন। এর ফলে ওজন বেড়ে যাওয়া, হরমোনের ভারসাম্য হারানো— সবই ঘটেছিল। তখন থেকেই তিনি খাবারে কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন ডায়েট এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করেন। সেই সময় থেকেই মাচা স্মুদি ছিল তাঁর প্রতিদিনের ডায়েটে।
এই স্মুদির প্রধান উপাদান মাচা— এক ধরনের জাপানি গ্রিন টি পাউডার, যা ভরপুর অ্যান্টি-অক্সিড্যান্ট, পলিফেনল ও অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ। এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, ওজন কমায় এবং কম ক্যাফিনে এনার্জি দেয়।
সারার মাচা স্মুদি রেসিপি:
১-২টি খেজুর
১ স্কুপ ভ্যানিলা প্রোটিন
১ স্কুপ কোলাজেন পেপটাইড
১ চামচ মাচা পাউডার
১ কাপ আনসুইটেনড আমন্ড মিল্ক
১-২ চামচ আমন্ড বাটার
আইস কিউব
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা খেতে হবে। এতে প্রায় ৩০-৩৫ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এটি খেলে হজমশক্তি বাড়ে, পেট ঠান্ডা থাকে এবং অপ্রয়োজনীয় খিদে কমে।
সারা (Sara Tendulkar) জানাচ্ছেন, সুন্দর চেহারা বা সুস্থ শরীরের জন্য কঠিন ডায়েট নয়, বরং সঠিক খাবার বেছে নেওয়াই আসল রহস্য। তাই যারা স্বাস্থ্যকর এবং সহজ কোনও রূপচর্চা ও ডায়েট রুটিন খুঁজছেন, তাঁদের জন্য সারার এই স্মুদি হতে পারে আদর্শ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
