নিউজ পোল ব্যুরো: ভারতের নেওয়া সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছে না পাকিস্তান। পাক সেনাপ্রধান থেকে প্রাক প্রধানমন্ত্রী হুমকি দিয়েছে ভারতকে। ভারতের সিদ্ধান্তের চাপে এতটাই কোণঠাসা পাকিস্তান যে ভারতকে হুমকি দিতে ছাড়েননি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভারতকে হুমকি দিয়ে বলেছেন, ‘পাকিস্তানের এক ফোঁটা জলও কেড়ে নেওয়ার চেষ্টা করলে উচিৎ শিক্ষা দেওয়া হবে।’ শেহবাজের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন হায়দরাবাদের সাংসদ এবং মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi )। বললেন পাকিস্তানি নেতার “বাজে কথা বলা উচিত নয়”। সেই সঙ্গেই ভারতের মারণ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোসের (BrahMos) কথাও মনে করিয়ে দিলেন।
শেহবাজের ভারতকে দেওয়া হুমকির পরেই নিজেদের দেশের দূরপাল্লার, সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মোসের কথা পাকিস্তানকে মনে করিয়ে পাল্টা হুঁশিয়ারির সুরে ওয়াইসি বললেন, “আমাদের কাছে ব্রহ্মোস আছে। তিনি বলেছেন যে তিনি যখন নয়টি বিমানঘাঁটিতে আঘাত হানার খবর পেয়েছিলেন তখন তিনি সাঁতারের পোশাক পরে ছিলেন। তার (শরিফ) এই ধরনের বাজে কথা বলা উচিত নয়। তিনি একটি দেশের প্রধানমন্ত্রী। এই ধরনের ভাষা ভারতের উপর প্রভাব ফেলবে না। ” এর পরেই পাক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওয়াইসির বার্তা, “সরকার সিন্ধু জল চুক্তি স্থগিত রেখেছে। আপনার পথ সংশোধন করার পরিবর্তে, আপনি আমাদের হুমকি দিচ্ছেন। এই ধরনের হুমকি কাজ করবে না। যথেষ্ট হয়েছে।”
আরও পড়ুন: PM Modi-Donald Trump Meet: বাণিজ্য নিয়ে উত্তেজনার মধ্যেই আমেরিকায় মোদী-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা
ইসলামাবাদে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, “শত্রু (ভারত) পাকিস্তান থেকে এক ফোঁটাও জল কেড়ে নিতে পারবে না। তুমি আমাদের জল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলে। যদি তুমি এমন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করো, তাহলে পাকিস্তান তোমাকে এমন শিক্ষা দেবে যা তুমি কখনো ভুলবে না।” পাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক চুক্তির অধীনে তার অধিকারের সাথে আপস করবে না। আমেরিকার মাটিতে বসে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের ভারতের বিরুদ্ধে বেপরোয়া বক্তব্যের মধ্যে এই উস্কানিমূলক মন্তব্য সামনে এসেছে। ভারতকে নিশানা করে মন্তব্য করেছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সম্প্রতি তিনি পারমাণবিক হুমকি দিয়েছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আফিস। তার পরেই সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতকে ফাঁকা হুঁশিয়ারি দিয়েছেন শেহবাজ।
প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছিল। ধর্ম জেনে খুন করা হয়েছিল পর্যটকদের একজন কাশ্মীরী ও ২৫ জন হিন্দু পর্যটকের মৃত্যু হয়। ২৬ জন নিরীহ নিরাপরাধ মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি বলেছেন যে ১৯৬০ সালের জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে যতক্ষণ না পাকিস্তান “অবিচলভাবে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ত্যাগ করে”। প্রধানমন্ত্রী পাকিস্তানকে সাফ বার্তা দিয়ে জানিয়েছেন জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না।
