Zomato-Swiggy: অর্ডার করলেই চমক! প্ল্যাটফর্ম ফি বাড়াচ্ছে স্যুইগি-জোম্যাটো

অন্যান্য ব্যবসা-বাণিজ্য ব্যাবসা বানিজ্য

নিউজ পোল ব্যুরো: স্যুইগি(Swiggy) বা জোম্যাটোর(Zomato)মতো সংস্থা যে ভাবে হু হু করে নিজেদের ব্যবসা বাড়িয়েছে একই ভাবে বেড়েছে বেশ কিছু খরচও। এই যেমন ধরুন স্যুইগির(Swiggy) প্ল্যাটফর্ম ফি। বর্তমান নগর জীবনে অনলাইন ফুড ডেলিভারি(Food Delivery) অ্যাপের জনপ্রিয়তা আকাশছোঁয়া। অফিস শেষে ক্লান্ত শরীরকে রাস্তায় নামতে না দিয়ে কয়েকটি ক্লিকেই খাবার পৌঁছে যায় বাড়ির দরজায়। দ্রুত পরিষেবা, ডিসকাউন্ট অফার(Discount Offer) ও ক্রেডিট কার্ড(Credit Card) সুবিধা, সব মিলিয়ে এ ধরনের অ্যাপ শহুরে জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে।তবে, এই আরাম ও সুবিধার আড়ালে বাড়ছে অতিরিক্ত খরচ। ২০২৩ সালের এপ্রিলে স্যুইগির(Swiggy)প্ল্যাটফর্ম ফি ছিল মাত্র ২ টাকা।

আরও পড়ুন: Anubrata Mandal: আইসিকে কটূক্তি বিতর্কে চাপে অনুব্রত, আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন পেলেন অনুব্রত

এক বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা প্রায় ৫০০ শতাংশ বৃদ্ধি। জোম্যাটোও পিছিয়ে নেই। গত দুই বছরে ৫ দফায় ৪০০ শতাংশ বাড়িয়েছে নিজেদের প্ল্যাটফর্ম ফি। উৎসবের মরশুমে এই বাড়তি ফি আরও বাড়ানোর নজির রয়েছে।এতে ভোক্তাদের পকেটে চাপ বাড়লেও বিক্রির গ্রাফে তেমন প্রভাব পড়েনি। বরং ফি বৃদ্ধির প্রভাব পড়েছে রেস্তোরাঁগুলির উপর। অ্যাপে(App) যুক্ত বহু রেস্তোরাঁ বাধ্য হয়েছে তাদের খাবারের দাম বাড়াতে, যার ফলে ক্রেতাদের জন্য মোট বিল বেড়ে যাচ্ছে। পরিসংখ্যান বলছে, একই খাবার দোকানে বসে খেলে প্রায় ৫০ শতাংশ সাশ্রয় করা যায়।তবুও শহুরে ভোক্তাদের অভ্যাস বদলেছে।

ভিড় এড়িয়ে, লাইনে না দাঁড়িয়ে, যাতায়াতের ঝক্কি সামলাতে না গিয়ে অনেকে বাড়তি টাকা খরচ করতে রাজি। ব্যবসায়িক দিক থেকে দেখলে, এই প্রবণতাই স্যুইগি ও জোম্যাটোর(Zomato) সবচেয়ে বড় শক্তি। কারণ, নগরজীবনে ‘সময় বাঁচানো’ই এখন আসল মুনাফার জায়গা।সংক্ষেপে বলা যায়, অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলি(Delivery App) কেবল খাদ্য কেনার ধরনই বদলাচ্ছে না, বরং ব্যবসায়িক দুনিয়ায় নতুন ধরনের ভোক্তা সংস্কৃতি তৈরি করছে। বাড়তি খরচ থাকা সত্ত্বেও চাহিদা কমছে না বরং দিন দিন আরও বেড়ে চলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole